SUPER CUP-2023- সুপার কাপে মোহনবাগানই ফেভারিট মত প্রাক্তনদের

Share:

নিজস্ব সংবাদদাতা :  আর কিছুদিন পরেই সুপার কাপের মূল পর্বের ঢাকে কাঠি পড়ে যাবে। চলতি বছরের সুপার কাপে আইলিগ ও আইএসএল মিলিয়ে মোট ১৬টি দল অংশ নেবে। সেই তালিকায় রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কি হবে এই সুপার কাপে। তা নিয়েই নিজেদের মত ব্যক্ত করলেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, দেবাশীষ মুখোপাধ্যায় ও অর্ণব মণ্ডল।

বিশ্বজিৎ ভট্টাচার্য: চলতি আইএসএল-এ ইমামি ইস্টবেঙ্গল-এর পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। লিগ টেবিলে তাদের অবস্থান রয়েছে একবারে শেষের দিকে। তবুও ময়দানের এক সময়ের প্রাক্তন স্ট্রাইকারটির মতে, আইএসএল-এ ইমামি ইস্টবেঙ্গল খারাপ ফল করেছে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তবুও আমার মনে হয় আইএসএল-এর পর দলটা দীর্ঘদিন বিশ্রাম পেয়েছে। সেই সুযোগে দলের সবাই প্রায় একদম ফ্রেস সুপার কাপে মাঠে নামার সুযোগ পাবে। তাই ভালো একটা কিছু করতেই পারে ইস্টবেঙ্গল। আর মোহনবাগানতো এক কথায় এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। আইএসএল-এল জিতে দলটার আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছে। কাজেই সুপার কাপে ওঁরা সেই আত্মবিশ্বাস নিয়েই ঝাঁপাবে। তবে যেহেতু একটাই কাপ, সুতরাং সব দলই চাইবে নিজের সেরাটা দিতে।

দেবাশীষ মুখোপাধ্যায়: জাতীয় দলের প্রাক্তন এই গোলরক্ষকটি অবশ্য ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানকেই এগিয়ে রাখছেন সব দিক থেকে। তাঁর মতে, মোহনবাগান এই মুহূর্তে একটা কমপ্যাক্ট দল। দারুণ ছন্দেও রয়েছে হুয়ানের প্রথম একাদশের খেলোয়াড়ারাও। ডিফেন্সে তিরি অনুশীলনে যোগ দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক বলেন, তিরি অবশ্যই ভালো ডিফেন্ডার।

আরও জানতে পড়ুন: সুপার কাপে ভালো ফলের আশায় মহমেডান কোচhttps://www.live.eimuhurte.com/sports/super-cup-2023-mohamadan-sporting-club/

এটা মাথায় রাখতে হবে যে ওঁ দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। তাই তিরিকে প্রথম একাদশে রাখার আগে অনুশীলন ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর তিরি যদি ফিট হয়ে সুপার কাপে প্রথম একাদশে জায়গা পান তাহলে মোহনবাগান সব দলের থেকে এগিয়ে থাকেব এ নিয়ে কোনও সংশয় নেই। মনবীর, হুগো বউমাস, গ্লেন মাঝমাঠে ছন্দে থাকায় বিপক্ষ দলগুলি চাপে থাকলেও জনি কাউকোর অভাব এখনও দেখা যাচ্ছে দলে।

আর ইস্টবেঙ্গল প্রসঙ্গে এই প্রাক্তন গোলরক্ষকের স্পষ্ট জবাব আইএসএল-এ ইমামি ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে ব্যর্থ। সেই চাপ সুপার কাপে দলের মধ্যে অবশ্যই পড়বে। আর এই মরশুমে লাল-হলুদের দু একজন ফুটবলার ছাড়া আর কোনও ফুটবলারকেই চোখে পড়েনি সেইভাবে। কাজেই এই দল নিয়ে আমার মনে হয় না লাল-হলুদ ব্রিগেড খুব একটা ভালো পারফম্যান্স করতে পারবে।

অর্ণব মণ্ডল: আসন্ন সুপার কাপে ইমামি ইস্টবেঙ্গল নিয়ে ভালো কিছু স্বপ্ন দেখা মনে হয় ঠিক হবে না। অতীতে অনেক অনামী খেলোয়াড়কে নিয়ে লড়াই করে ইস্টবেঙ্গল ট্রফি জিতলেও বর্তমানে খেলোয়াড়দের সেই মানসিকতা আমি দেখতে পাই না এই দলটির মধ্যে। এছাড়া সুপার কাপ শুরু হওয়ার আগেই আগামী মরশুমের দলবদলের বাজনা বেজে গিয়েছে। কোচের বিদায়ও নিশ্চিত। এই পরিস্থিতিতে লাল-হলুদ যে অন্য দলগুলির তুলনায় অনেকটাই ব্যাকফুটে থাকবে।

অন্য দিকে, সুপার কাপে আমার মনে হয় মোহনবাগান অনেকটাই ফেভারিট। আইএসএল জয় করার পর দলটা এখন ছন্দে রয়েছে। গোটা দলটা একটা সুতোয় বাঁধতে পেরেছেন হুয়ান। ডিফেন্সে তিরি যদি যোগ দেন, তাহলে তো আর কথাই নেই। গোলে বিশাল ভালো খেলছে। মাঝমাঠে জনি কাউকো না থাকায় কিছুটা অসুবিধা হলেও গ্লেন আসায় সেই অভাব কিছুটা মিটে গিয়েছে। সুতরাং আমার মনে হয় মোহনবাগান সুপার কাপেও ভালো ফল করতে পারবে।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ