খেলোয়াড়দের দাম নির্ধারণে কম্পিউটারের সাহায্য নেওয়ার প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলোয়াড়দের দাম নির্ধারণে এবার কম্পিউটারের সাহায্য নেওয়ার প্রস্তাব দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তাঁর মতে, খেলোয়াড়দের দাম নির্ধারণ ক্লাবের হাতে না দিয়ে কম্পিউটারের সাহায্যে করা হোক। কম্পিউটারের অ্যালগরিদম পদ্ধতিতে এই দাম নির্ধারণ হোক।

টোকিও ফিফার আইন বিষয়ক বার্ষিক কনফারেন্সের অনুষ্ঠানে এসে সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, এখন দলবদলের বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন রয়েছে। এখন দলবদল প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা বজায় রাখতে খেলোয়াড়দের কম্পিউটারের অ্যালগরিদম পদ্ধতিতে নির্ধারিত করা হোক। জানা গিয়েছে, দলবদলের ক্ষেত্রে অ্যালগরিদম পদ্ধতি চালু হলে কীভাবে খেলোয়াড়দের দাম নির্ধারণ করা হবে, ক্লাবগুলি সেই দাম মেনে নেবে কিনা ও ইউরোপীয়ান আইনের সঙ্গে কীভাবে তা সামঞ্জস্যপূর্ণ হবে, সেবিষয়ে আলোচনা হবে।

এর আগে ২০১৭ সালে ফিফা দলবদল নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে। এর আগে একবার কম্পিউটারের মাধ্যমে খেলোয়াড়দের দাম নির্ধারণের প্রস্তাব দেওয়া হয় ফিফার তরফে। সম্প্রতি ফের এই ধরনের ব্যবস্থা চালু করার বিষয়ে মুখ খুললেন ইনফান্তিনো। তবে এখনও পর্যন্ত ফিফার এই নয়া প্রস্তাব বাস্তবায়িত হয়নি।

বিশ্ব ফুটবলের ইতিমধ্যে নামীদামী খেলোয়াড়দের বেশি টাকায় এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে চলে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরেতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলে্ন নেইমার। কিলিয়ান এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনে নেয় পিএসজি। তবে এই দলবদলের প্রক্রিয়া যাতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা যায়, এবার সেই বিষয়ে ফের মুখ খুললেন ফিফা প্রেসি়ডেন্ট। ইতিমধ্যে ফিফার তরফ থেকে এই বিষয়ে টাকা ঢালা হয়েছে সুইজারল্যান্ডের নুশাতেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে অ্যালগরিদম পদ্ধতির প্রয়োগ নিয়ে কাজ হচ্ছে।

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি, স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর