প্যারিস অলিম্পিক ফুটবলে সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। আনুষ্ঠানিক উদ্বোধনের দু’দিন আগেই শুরু হচ্ছে ফুটবলের আসর। আর ওই আসরের জন্য বুধবার অনুষ্ঠিত হয়ে গেল ড্র। ওই ড্র’য়ে সহজ গ্রুপেই পড়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসিদের গ্রুপে পড়েছে মরক্কো ও ইউক্রেন। এছাড়া এএফসি থেকে আসবে আরও একটি দল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এএফসি ও সিএফএফের প্লে অফে জয়ী দলের।

২০১৬ ও ২০২০ সালে অলিম্পিকের ফুটবল আসরে সোনা জিতেছিল ব্রাজিল। যদিও টানা তিন বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে সাম্বার দেশের। কেননা, অলিম্পিকের মূল পর্বে পৌঁছতে পারেননি নেইমাররা। ফলে এবার অলিম্পিক কাপ ঘরে তোলার দৌড়ে খানিকটা হলেও এগিয়ে আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৮ সালে পর পর দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল মারাদোনার দেশ। ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এবারেও ৩৬ বছর বয়সী ফুটবল তারকার অলিম্পিক খেলার সম্ভাবনা একশো শতাংশ। প্যারিস অলিম্পিকই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।

ড্র অনুযায়ী, ‘সি’ গ্রুপে টোকিও অলিম্পিকে রৌপ্য পদকজয়ী স্পেনের সঙ্গে রয়েছে মিশর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এএফসি থেকে বাছাই পর্বে পৌঁছনো দ্বিতীয় দল। আর ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের প্রতিপক্ষ মালি, ইজরায়েল ও এএফসি কোয়ালিফাইয়ের শীর্ষ দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল শেষ আটে জায়গা পাবে। ৯ অগস্ট হবে ফাইনাল। প্রথম দিনই মাঠে নামবে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেরা মুখোমুখি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়