প্রয়াত ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর । জানা গিয়েছে,  মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতা কারণেই প্রাণ হারান প্রবীণ ক্রিকেটার। তিনি ভারতের প্রাক্তন ওপেনার তথা জাতীয় দলের কোচ ঊনশুমান গায়কোয়াড়ের বাবা।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন দত্তাজিরাও গায়কোয়াড় । এদিন সকালে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে  বিসিসিআই।

বিবৃতিতে বিসিসিআই তরফে জানান হয়েছে, “প্রাক্তন ভারত অধিনায়ক এবং ভারতের সবচেয়ে প্রবীণ টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি ১১ টেস্ট খেলেছিলেন এবং ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে, বরোদা ১৯৫৭-৫৮ সালে ফাইনালে Ranji Trophy জিতেছিল। গায়কোয়াড়ের মৃত্যুতে তাঁর পরিবারের সকল সদস্যদের জানাই সমবেদনা ।“

উল্লেখ্য, গায়কোয়াড়  ১৯৫২ থেকে ১৯৬১ সালের মধ্যে ভারতের হয়ে ১১ টি টেস্ট খেলেছিলেন। ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক তাঁর অভিষেক হয়। ২০১৬ সালে আহমেদাবাদে সাবেক ব্যাটার দীপক শোধনের মৃত্যুর পর তিনি ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?