মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাটল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের পাতা। চলতি আইপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে স্থান পেল রাজস্থান রয়্যালস। আজ, রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়ে এলিমেনেটর হিসেবে প্লে অফে স্থান পেলেন জয়সওয়ালরা। এদিনের ম্যাচ মুম্বই নয়, গুরুত্বপূর্ণ ছিল রাজস্থান রয়্যালসের কাছে। কারণ জিতলেই প্লে অফের টিকিট পাকা, হারলে ছিল বিদায়। যদিও হার নয়, কুমার সাঙ্গাকারার ছেলেরা জিতেই প্লে অফে প্রবেশ করল।

আজ, রবিবার দুপুরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়েছিলেন রাজস্থানের দুই ওপেনার। মাত্র ৪ রানে আউট হন ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। বেশি রান আসেনি যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। মাত্র ২৭ রান করেন তিনি।

আরও পডুন: পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

অধিনায়ক হিসেবে ফের ব্যর্থ হন রাজস্থানের রিয়ান পরাগ। তিনি করেন মাত্র ১৪ রান। ডোনোভেন ফেরেইরা, দাশুন শানুকা থেকে শুরু করে শুভম দুবে, কারোর ব্যাট থেকেই আসেনি বড় স্কোর। শুধুমাত্র ধ্রুব জুরেলের ৩৮ ও জোফ্রা আর্চারের ৩২ রান রাজস্থানকে লড়াইয়ের জন্য যোগ্য স্কোরে পৌঁছে দেয়। শেষে রবীন্দ্র জাদেজার ব্যাটে মুম্বইয়ের সামনে ২০৬ রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। আর টার্গেট পূরণে ব্যর্থ হন সূর্যকুমার যাদব-হার্দিকরা। ঘরের মাঠে ২০৬ রান তাড়া করতে নেমে শূন্য করে আউট হন রোহিত শর্মা। মাত্র ১২ রান করেন রায়ান রিকেলটন। ব্যাট হাতে ব্যর্থ নমন ধীর ও তিলক ভর্মাও। তাঁদের স্কোর যথাক্রমে ৬ ও ৩। কিছুটা লড়াই করেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও উইল জ্যাকস। কিন্তু তাঁদের লড়াইও হয় ব্য়র্থ। জলে গেল সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিও।

মুম্বইয়ের হয়ে এদিন দুরন্ত বল করেন সকলেই। শার্দূল ঠাকুর, দীপক চাহাররা নেন দুটি করে উইকেট। একটি করে নেন উইল জ্যাকস, করবিন বোস ও গজনফর। যদিও মুম্বইকে ছাপিয়ে যায় এদিনের রাজস্থানের বোলিং। ওয়াংখেড়ের হাইস্কোরিং পিচে ২০৬ ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন রিয়ান পরাগরা। একাই তিনটি উইকেট নেন রাজস্থানের জোফ্রা আর্চার। দুটি করে উইকেট গিয়েছে নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা ও যশ রাজ পুঞ্জার ঝুলিতে। এদিনের ম্যাচে রাজস্থান জেতাতে আর প্লে অফে যাওয়ার সুযোগ পেল না কেকেআর ও পঞ্জাব কিংস।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার