মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় স্বস্তি জামশেদপুর এফসি শিবিরে। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল টাটা স্টিল। জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডে নিজেদের ইকুইটি অংশীদারি চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করেছে টাটা স্টিল। তবে এই হস্তান্তর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রযোজ্য নিয়ম ও প্রয়োজনীয় অনুমোদনের উপর নির্ভরশীল।

সূত্রের খবর, মাত্র ১০০ টাকার টোকেন মূল্যে এই অংশীদারি হস্তান্তর করা হয়েছে। চুক্তির আওতায় রয়েছে জামশেদপুর এফসির ইন্ডিয়ান সুপার লিগে খেলার স্পোর্টিং লাইসেন্সও। পাশাপাশি ক্লাবের ১২ জন ফুটবলার এবং দুই কোচের চুক্তিও নতুন মালিকানার অধীনে চলে যাবে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই জামশেদপুর এফসির ফুটবলার ও কোচিং স্টাফদের দায়িত্ব গ্রহণ করবে চার্চিল ব্রাদার্স। ফলে সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেরা আইএসএলে খেলার পাশাপাশি তাঁদের পেশাদার কেরিয়ারও অব্যাহত রাখার সুযোগ পাবেন। ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত জামশেদপুর শিবিরে স্বস্তি ফিরিয়েছে। মালিকানা হস্তান্তর নিয়ে সমাজমাধ্যমে বিবৃতিও দিয়েছে টাটা স্টিল।

আরও পড়ুনঃ জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

সংস্থার তরফে জানানো হয়েছে, ক্লাবের মালিকানা থেকে সরে দাঁড়ালেও তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদি উদ্যোগ অব্যাহত থাকবে। ফলে মালিকানা বদল হলেও জামশেদপুরে ফুটবলের পরিকাঠামো ও প্রতিভা তুলে আনার কাজ চালিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে টাটা স্টিল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল