এই মুহূর্তে

হায়াতের ৭০৩ নম্বর রুমে ছিলেন মেসি, প্রতি রাতের ভাড়া কত?

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসি জ্বরে কাঁপছে গোটা কলকাতা! হায়াতের ৭৩০ কক্ষে রয়েছেন তিনি। জানেন কী, এই রুমের এক রাতের ভাড়া কত? যা শুনলে চমকে উঠবেন আপনিও। শুক্রবার-শনিবার (১২-১৩ ডিসেম্বর) গভীর রাতে বিমানবন্দরে নেমেছেন ফুটবলের এই যুবরাজ। আর্জেন্টিনার এই তারকার এক ঝলক পাওয়ার জন্যে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বিমানবন্দর থেকে বাইপাসের রাস্তায় ভক্তদের ভিড় ছিল দেখার মতো। রাতভর সল্টলেক স্টেডিয়ামের গায়ে ভক্তদের আনাগোনা লেগেই ছিল। সকাল থেকেও একই চিত্র। মেসি যেখানে রয়েছেন অর্থাৎ হায়াত রিজেন্সিতেও ভক্তরা উল্লাস দেখিয়েছেন। প্ল্যাকার্ড, সাদা-আকাশি জার্সি পরে মেসি মেসি স্লোগান দিয়েছেন। ফুটবলের এই কিংবদন্তিকে দেখার জন্যে কলকাতার রাস্তাঘাট ভক্তদের উন্মাদনা শুরু হয়েছে।

ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে নির্মিত ৭০ ফুটের বিশাল মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করে ফেলেছেন মেসি। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন বলিউড কিং শাহরুখ খানও। শনিবার ভোরবেলা তিনদিনের G. O. A. T ভারত সফরের কলকাতায় পৌঁছেছেন লিওনেল মেসি। কড়া নিরাপত্তার কারণে মেসিকে বিমানবন্দ রের পিছনের প্রবেশপথ দিয়ে বের করে ভোর সাড়ে তিনটে নাগাদ হোটেলে নিয়ে যাওয়া হয়। যার ফলে হাজার হাজার অপেক্ষারত ভক্তরা ঈশ্বরের দেখা মিস করেছেন। তবে কয়েকজন ভাগ্যবান বিমানবন্দর কর্মী আর্জেন্টাইন সুপারস্টারকে এক ঝলক দেখতে পেয়েছেন, যখন তিনি গাল্ফস্ট্রিম ভি বিমান থেকে নেমেছিলেন। সাদা টি-শার্টের উপর কালো স্যুট পরে কলকাতায় নামেন তিনি। এরপরেই তাঁকে হায়াত রিজেন্সিতে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে দেখার জন্যে হোটেলের বাইরেও ভক্তদের ভিড় ছিল। যার ফলে হোটেল চত্বর বিশৃঙ্খল হয়ে উঠেছিল। এখনও একই অবস্থা রয়েছে। জানা গিয়েছে, হায়াত রিজেন্সি র ৭৩০ নম্বর কক্ষে রয়েছেন মেসি। মাত্র ১২ ঘন্টা সফরে তিনি কলকাতায় এসেছেন। তাই ওই হোটেল কক্ষেও তাঁর বেশি থাকা হবেনা। তবে মেসির রুমের চারপাশে যাতে কেউ প্রবেশ করতে না পারে, তাই পুরো সপ্তম তলা সিল করে দেওয়া হয়েছে।

এছাড়া মেসির নিরাপত্তার জন্যে হায়াতের প্রেসিডেন্সিয়াল স্যুট রান্নাঘর, পৃথক বসার জায়গা, পৃথক কর্মক্ষেত্র এবং আট আসনের খাবারের জায়গা বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এক রাতের এই হোটেল রুমের ভাড়া ১,৪২,৫০০ টাকা। ডিপ্লোম্যাটিক স্যুটের দাম প্রতি রাতে ১,১২,৫০০ টাকা। রিজেন্সি এক্সিকিউটিভ স্যুটের দাম প্রতি রাতে ৫১,০০০ টাকা, আর রিজেন্সি স্যুট কিং-এর দাম প্রতি রাতে ৩৮,০০০ টাকা। মেসি সম্ভবত এই বিলাসবহুল স্যুটগুলির মধ্যে রয়েছেন। মেসি আসার আগেই হায়াত রিজেন্সির লবি আর্জেন্টিনার ফ্যান ক্লাবে পরিণত করা হয়েছে, যেখানে আকাশী নীল জার্সি, স্কার্ফ এবং পতাকা ছিল। তবে মেসির রুমের পাশাপাশি রুমগুলি বন্ধ করা হয়েছে। নিউ আলিপুরের একটি পরিবার গতকাল এই হোটেলে চেক ইন করেছেন। শুধুমাত্র মেসিকে কাছাকাছি দেখতে পাওয়ার জন্যে। কারণ তাঁদের ছেলে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত কৃষ গুপ্তা, মেসির কোনও মুহূর্ত মিস যাতে না করে তাই গতকাল তাঁরা হোটেলের একটু রুম লাখ লাখ টাকা দিয়ে বুক করেছেন। তবে সে এখনও মেসির দেখা পায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

‘অবাধ্য’ ঈশান ও সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হেসেখেলে জিতল ভারত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতল নাজমুল হোসেন শান্তর রাজশাহী

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে ভারতের চাই ২০৯ রান

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ