এই মুহূর্তে

ছোটদের বিশ্বকাপে স্কটল্যান্ডকে ছিটকে দিতে ম্যাচ গড়াপেটা পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক: সোজাপথে একেবারেই চলতে পারে না পাকিস্তান। রাজনীতি থেকে খেলার ময়দান সব ক্ষেত্রেই কিছু না কিছু করতেই হবে। এবার ছোটদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে স্কটল্যান্ডকে ছিটকে দিতে ম্যাচ গড়াপেটার অভিযোগ। হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবয়েকে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান এই ম্যাচটি এমনভাবে জিতেছে, যেখানে টুর্নামেন্টের নিয়মের ফাঁক দিয়ে হেরে যাওয়া জিম্বাবয়ে সুপার সিক্সে উঠেছে আর বাদ গিয়েছে স্কটল্যান্ড।

আগেই নিশ্চিত ছিল পাকিস্তানের সুপার সিক্স। বৃহস্পতিবার  জিম্বাবুয়ের  করা ১২৯ রানের লক্ষ্য যদি পাকিস্তান ২৫.২ ওভারের মধ্যে তাড়া করত, তাহলে সুপার সিক্সে যাওয়ার জায়গা ছিল স্কটল্যান্ডের।  সেখানে পাকিস্তান এই রান তাড়া করেছে ২৬.২ ওভারে। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ।

জিম্বাবয়ের বিপক্ষে ১৪ ওভার শেষে পাকিস্তান ৮৪ রান করে ফেলেছিল। তখন জয়ের জন্য দরকার ছিল (স্কটল্যান্ডের সুপার সিক্সে সমীকরণ অনুযায়ী) ১১.২ ওভারে মাত্র ৪৫ রান। কিন্তু হঠাত করেই সামির মিনহাস ও আহমেদ হুসেন আক্রমণাত্মক  ব্যাটিং থেকে দূরে সরে যান। পরের ১২ ওভারে তাঁরা মাত্র  ৩৬ রান তোলে।  টানা ৮৯ বলে বাউন্ডারির বাইরে যায়নি কোনও বল।  আর ২৫ ওভার শেষ হতেই সামির ২ ছক্কা মেরে ম্যাচ শেষ করে ফেলেন।  অনেকেই বলছেন স্কটল্যান্ডকে বাদ দিতেই পাকিস্তান এই পথ অবলম্বন করেছে। 

কি লাভ হল পাকিস্তানের? 

 জিম্বাবয়েকে সুপার সিক্সে তুলে দিয়ে পাকিস্তান পরের পর্বের জন্য নিজেদের নেট রানরেট সর্বোচ্চ রাখার সুযোগ  করে নিয়েছে।  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিয়ম অনুসারে সুপার সিক্সে যোগ হয় গ্রুপ পর্বের পয়েন্ট ও নেট রানরেট।  পাকিস্তান গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও জিম্বাবয়ে—দুই দলের বিপক্ষে জিতলেও  জিম্বাবয়ের বিপক্ষে পাকিস্তানের  জয়ের ব্যবধানটা বেশ লম্বা। পাকিস্তানের যুবারা জিম্বাবয়েকে সুপার সিক্সে তুলে নিজেদের রানরেটটাকে বাড়িয়ে রেখেছে । 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ে, বিদায় নিল অস্ট্রেলিয়া

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

কাজে এল না যুবরাজের সেঞ্চুরি, কানাডাকে হারিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

১৯ বছরেই বিশ্বমঞ্চ কাঁপালেন যুবরাজ সামরা

রঞ্জি সেমিতে বাংলার হয়ে একা ৮ উইকেট নিলেন শামি, ভারতীয় দলে ফেরা নিয়ে বার্তা বিসিসিআইকেও

দু’মাস আগে বিচ্ছেদ! ভারতের কাছে হারের পরেই নতুন জীবন শুরু করলেন পাকিস্তানি অলরাউন্ডার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ