হর্ষলের প্যাটেলের দুরন্ত হ্যাটট্রিক, মুম্বইকে হারাল বেঙ্গালুরু

গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠলেন এই পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় ম্যাচটা দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পরপর দু’টি করে ম্যাচ হেরে বেশ চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মরুশহরে জয়ের সরণিতে ফেরার জন্য মুখিয়ে ছিলেন দুই পক্ষই। জমজমাট ২২ গজের এই লড়াইতে রোহিত শর্মাকে টেক্কা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুরমুশ করে ৫৪ রানে ম্যাচ জিতল আরসিবি।

আর বেঙ্গালুরুর এই বড় ব্যবধানে জেতার আসল কারিগর হল হর্ষল প্যাটেল। গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠলেন এই পেসার। ১৭তম ওভারে বল করতে এসে করে ফেললেন হ্যাটট্রিক। পরপর তিন বলে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড এবং রাহুল চাহারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে আরসিবিকে জয়ে দোরগোড়ায় পৌঁছে দেন হর্ষল।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি (৫১), শ্রীকর ভরত (৩২) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (৫৬) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে বেঙ্গালুরে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। মোট ৫৭ রানের পার্টনারশিপ করেন তারা। কিছু আরসিবি-র বোলারদের দাপটে মাত্র ১১১ রানেই (১৮.১ ওভার) গুটিয়ে যায় নীতা আম্বানির দল।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?