এই মুহূর্তে

প্লে-অফে বেঙ্গালুরু, হেরে আশা শেষ পঞ্জাবের

নিজস্ব প্রতিনিধি: না, হল না। পুরোপুরি ব্যর্থ হল কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের লড়াই। মাত্র ৬ রানে ম্যাচ হারতে হল পঞ্জাব কিংসকে। মিডল অর্ডারের ব্যর্থতা টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল তাদের। হ্যাঁ, আর প্লে-অফে যাওয়া হবে না। ফলে একরাশ হতাশা নিয়েই ফিরতে হচ্ছে প্রীতি জিন্টার দলকে।

গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর প্লে-অফে প্রবেশ করার আশা তৈরি করেছিল কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। কিন্তু কোহলিদের কাছে হেরে সব আশাতে জল ঢেলে দিল তারা। পাশাপাশি, জিতে তৃতীয় দল হিসেবে প্লে-অফে পা রাখল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টি-২০ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া যুজবেন্দ্র চাহাল যেন এদিন হয়ে উঠলেন আরসিবির ত্রাতা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার কোহলি (৪০) এবং পাডিক্কল (২৫)। দু’জন মিলে মোট ৬৮ রানের পার্টনারশিপ করেন। এরপর ম্যাক্সওয়েল (৫৭) ও ডি ভিলিয়ার্সের (২৩) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে আরসিবি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন পঞ্জাবের দুই ওপেনার রাহুল (৩৯) এবং মায়াঙ্ক (৫৭)। ৯১ রানের পার্টনারশিপ করেন তারা। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ডুবতে হয় কিংসকে। ফলে কাছাকাছি গিয়েও হার স্বীকার করতে হয় তাদের। শেষ হয় প্লে-অফে ওটার সম্ভাবনা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB-এর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেও ‘হতাশ’ বৈভব, জানালেন কারণ

বৈভব-ধ্রুবের তাণ্ডব, বেঙ্গালুরুকে দুরমুশ করে জয়ী রাজস্থান

রজত -বিরাটের চওড়া ব্যাটে রাজস্থানকে ২০২ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

‘ঈর্ষায় জ্বলে মরো’ মুকুল হেলিকপ্টার শর্ট মারতেই ধোনির উদ্দেশ্যে মন্তব্য কিংবদন্তি ক্রিকেটারের

লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দুঃসংবাদ, বাবাকে হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

কীভাবে ডেটা অ্যানালিস্টের হাত ধরে LSG খুঁজে পেল মুকুল চৌধুরীর মতো রত্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ