টোকিওতে স্বপ্নপূরণ করে অবসর নিলেন এই হকি তারকা

রুপোজয়ী দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রুপিন্দর পাল সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোকিও অলিম্পিকে ঘটেছিল অপেক্ষার অবসান। দীর্ঘ ৪১ বছর পর ফের ফিরেছে ভারতীয় হকি দলের সোনালী সময়। ১৯৮০ সালের পর আবারও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ পদক জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। সোনা, রুপো অল্পের জন্য গিয়েছে। কিন্তু ব্রোঞ্জের লড়াইতে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল মেন ইন ব্লু।

আর সেই রুপোজয়ী দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রুপিন্দর পাল সিং। টোকিও অলিম্পিকে বেশ কয়েকটি গোলও করেছিলেন তিনি। শুধু তাই নয়, গোল করানোর ক্ষেত্রেও রুপিন্দরের ভূমিকা কিছু কম ছিল না। টিম ইন্ডিয়ার অন্যতম এই ড্র্যাগ ফ্লিকার এবার হকিকে চিরতরে বিদায় জানালেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কথা সকলকে জানান তিনি। টোকিও অলিম্পিকে পদক জেতায় তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও দাবি করেন ব্রোঞ্জজয়ী হকি দলের এই সদস্য।

টুইটে তিনি লেখেন, ‘ভারতীয় হকিকে চিরতরে বিদায় জানালাম, আজ অবসরের সিদ্ধান্ত নিলাম। গত দু’মাস আমার হকি কেরিয়ারের সবথেকে সেরা সময় ছিল। সতীর্থদের সঙ্গে টোকিওতে পোডিয়ামে দাঁড়ানোর অভিজ্ঞতা সারাজীবন মনে মধ্যে থেকে যাবে। এটা কোনওদিনও ভুলতে পারব না।’ সেইসঙ্গে রুপিন্দর আরও জানান যে, ‘আমার মনে হয় এটাই হল তরুণদের জায়গা ছেড়া দেওয়ার সঠিক সময়। আমি সর্বদা চাই ভারতীয় হকি আরও উন্নতি করুক।’

 

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস