দেলবস্কে ও বেনিতেজের সহকারীকে আনছে লাল-হলুদ

ফের বড়সড় চমক দিল ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বড়সড় চমক দিল ইস্টবেঙ্গল। হাইপ্রোফাইল সহকারী কোচ আনছে ময়দানের এই খ্যাতনামা ক্লাবটি। যাঁর প্রোফাইল কিনা হেড কোচ মানোলো ডিয়াজের থেকেও অনেকটাই ভালো। কারণ, স্পেনের প্রাক্তন কোচ দেলবস্কে এবং লিভারপুলের প্রাক্তন প্রশিক্ষক রাফা বেনিতেজের সঙ্গে কাজ করেছেন। তাই বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গলের সংসারে কে যুক্ত হতে চলেছেন। তাঁর নাম হল অ্যাঞ্জেল পুয়েবিয়া গার্সিয়া।

শুধু সহকারী কোচই নন, স্ট্রেংথ এবং ফিটনেস কোচের দায়িত্বও পালন করবেন এই প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ। ১৯৯৩-৯৪ মরশুমে রিয়াল মাদ্রিদে দেলবস্কের এবং ১৯৯৪-৯৬ পর্যন্ত বেনিতেজের সহকারী ছিলেন গার্সিয়া। কোচিং করিয়েছেন ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, ম্যাক্সি রড্রিগেজ, রাউল, ফার্নান্দো মরিয়েন্তেসের মতো ফুটবলারদের। শুধুমাত্র প্রো লাইসেন্সই নয়, ফুটবলা বিষয়ক একাধিক ডিগ্রি রয়েছে তাঁর।

মোট চারটি দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। বেশ অভিজ্ঞতা নিয়েই ইস্টবেঙ্গলে আসছেন তিনি। তাই সমর্থকরা বেশ আশার আলো দেখতে পাচ্ছে। মনে করা হচ্ছে তাঁর আগমনে ভারতীয় ফুটবলের বেশ উন্নতি ঘটবে।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের