বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজ দেখতে এবার টিকিটের জন্য কোনও টাকা খরচ করতে হবে না দর্শকদের। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, গল ও কলম্বোয় আয়োজিত দুই টেস্টেই সাধারণ দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হবে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ক্রিকেটপ্রেমীরা। 

আগামী ১৫ অগস্ট থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্টের জন্য দুই দল যাবে কলম্বোয়। ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে। দুটি ম্যাচই চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর তালিকায় অন্তর্ভুক্ত। তাই সিরিজের ফলাফল দুই দলের পয়েন্ট তালিকাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।  SLC জানিয়েছে, ক্রিকেটপ্রেমী, পরিবার এবং বিশেষ করে তরুণ ক্রিকেটারদের মাঠে এসে আন্তর্জাতিক মানের ক্রিকেট দেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। টিকিটের খরচের বাধা সরিয়ে আরও বেশি মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসাই তাদের অন্যতম লক্ষ্য। তরুণ ক্রিকেটাররা সরাসরি আন্তর্জাতিক তারকাদের খেলা দেখে অনেক কিছু শেখার সুযোগ পাবেন বলেও মনে করছে শ্রীলঙ্কা ক্রিকেট। 

আরও পড়ুন: কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

এই সিদ্ধান্তের পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দর্শকসংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উপমহাদেশের একাধিক টেস্ট ম্যাচে গ্যালারির বড় অংশ ফাঁকা থাকতে দেখা গিয়েছে। ফলে ভারত-শ্রীলঙ্কার মতো জনপ্রিয় ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগিয়ে স্টেডিয়াম ভরানোর চেষ্টা করছে SLC। ভারতের জনপ্রিয়তার কারণে বিনামূল্যে প্রবেশের এই উদ্যোগে গ্যালারিতে ভালো ভিড় হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, এই সিরিজ ভারতীয় দলের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভমন গিলের নেতৃত্বে নতুন  ভারতীয় দল মাঠে নামবে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর দলের সামনে এখন নতুন করে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ।  

 

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?