মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

মেসির পর এবার দেশের জার্সিকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্পেনের ডিফেন্ডার মার্কোস লোরেন্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ভক্তদের কাঁদিয়ে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন ‘ফুটবল রাজপুত্তুর;’ লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। ২০২৬ সালের বিশ্বকাপে জিততে পারেনি আর্জেন্টিনা। ট্রফি জিতেছে স্পেন। মেসির পর এবার দেশের জার্সিকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্পেনের ডিফেন্ডার মার্কোস লোরেন্টে। বিশ্বকাপ জেতার ৪৭ দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন এই ৩১ বছর বয়সী তারকা ফুটবলার।

তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে প্রায় ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। সমাজমাধ্যমে শেয়ার করা একটি পোস্টে লোরেন্তে জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক ভাবনাচিন্তার পর  তিনি হৃদয় থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপ না জিতলেও তাঁর সিদ্ধান্ত এটাই থাকত। বিশ্বকাপের আগেই তিনি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। সেইমতো বিশ্বকাপ জেতার ৪৭ দিন পর তিনি অবসর নেওয়ার ঘোষণা দিলেন। তাঁর এই ঘোষণা স্বাভাবিকভাবেই ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। লোরেন্টে মূলত মিডফিল্ডার হলেও এ বছরের বিশ্বকাপে তিনি স্পেনের হয়ে রাইট-ব্যাক হিসেবে খেলেছেন। উরুগুয়ের বিরুদ্ধে স্পেনের ১-০ জয়ে গোলদাতা আলেক্স বায়েনাকে তিনি অ্যাসিস্ট করেছিলেন। জাতীয় দল ছাড়াও তিনি আতলেতিকো মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল খেলেন।

তবে কেন তিনি এত কম বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে লোরেন্টে জানিয়েছেন, ‘আমি এখনও তরুণ, সুতরাং আরও কয়েক বছর খেলতে পারতাম আমি জানি। কিন্তু অনেকেই আমাকে বুঝতে পারবে না, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতে পারতাম না। যাই হোক, বিগত বছরগুলিতে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা সারাজীবন মনে রাখব। বিশেষ করে ৫২ দিন বিশ্বকাপে লড়াইয়ের শেষে স্পেনকে বিশ্বের সেরা দল হিসাবে প্রতিষ্ঠা করেছি আমরা, এতা কখনই ভুলব না।’

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের