ব্যাট হাতে বিপক্ষের দিকে ছুটে যাওয়ার জের, ২ ম্যাচে নির্বাসিত রাজা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিপক্ষের খেলোয়াড়ের দিকে ব্যাট নিয়ে তেড়ে যাওয়ার জেরে আইসিসির শাস্তির মুখে পড়লেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। রাজার পরিবর্তে বাকি দুই ম্যাচে জিম্বাবোয়েকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস।

গত বৃহস্পতিবার ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর উত্তেজনা শেষে আয়ারল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে জিম্বাবোয়ে। আইরিশদের বিরুদ্ধে ১৪৮ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় পেয়েছে জিম্বাবোয়ে। ওই ম্যাচে ১৪তম ওভারে  রান নিতে গিয়ে দৌড়নোর সময়ে আইরিশ বোলার জশ লিটলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জিম্বাবোয়ে অধিনায়ক রাজা। ওই বচসায় জড়িয়ে পড়েন আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফারেরও। এতেই মেজাজ হারিয়ে ব্যাট হাতে ক্যাম্ফারের দিকে তেড়ে যান জিম্বাবোয়ে অধিনায়ক। তাঁকে থামাতে ছুটে আসতে হয় দুই অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুটিজওয়া ও আইনো চাবিকে। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংও।

মাঠে অভব্য আচরণের জন্য রাজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। দুই ডিমেরিট পয়েন্ট পাওয়ায় জিম্বাবোয়ের অধিনায়কের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে চারে। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাজা। পাশাপাশি বচসায় জড়ানো দুই আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার ও জশ লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির রিপোর্টের প্রেক্ষিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইসিসির তরফে জানানো হয়েছে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের