মাঠে নয়, এবার পিকেলবল কোর্টে বিরাট-অনুষ্কা ম্যাজিক! উচ্ছ্বসিত ভক্তরা

আবহে বুধবার আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনস্টাগ্রাম থেকে বিরুষ্কা জুটির কয়েকটি ছবি-ভিডিও পোস্ট করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, বলিউডের পাশাপাশি ক্রীড়া জগতেরও এক পাওয়ারফুল দম্পতি। ভক্তরা সর্বদা তাঁদের একসঙ্গে দেখতে চান। বিরাটকে সর্বদা নানাভাবে সমর্থন করে চলেছেন অনুষ্কা। এছাড়াও স্বামীর গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাঠে থেকে তাঁকে সমস্তরকম উৎসাহ দেওয়ার চেষ্টা করেন অনুষ্কা। আবার কোনও সময় স্ত্রী মাঠে উপস্থিত নাহলেও ম্যাচ শেষে সবার আগে স্ত্রীকে ভিডিও কল করেন বিরাট। সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবং তাঁদের জুটিকে দেখতে সর্বদা নেটপাড়ায় ভিড় জমে। বলা যায়, যখনই ভক্তরা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে একসঙ্গে দেখতে পান, তাঁদের দিন তৈরি হয়ে যায়। দিন কয়েক আগেই টেস্ট সিরিজ থেকে অবসর ঘোষণা করেন বিরাট।

যাতে ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। এ আবহে বুধবার আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনস্টাগ্রাম থেকে বিরুষ্কা জুটির কয়েকটি ছবি-ভিডিও পোস্ট করেছেন। আসলে সম্প্রতি দলের খেলোয়াড়দের মধ্যে একটি পিকলবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর সকলেই এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন। বিরাট-অনুষ্কাও একই দলে অংশ নিয়েছিলেন। যেখানে ম্যাচ শুরুর আগে বিরাট অনুষ্কাকে হাই ফাইভ করতে দেখা যায়। অন্যদিকে RCB কোচ দীনেশ কার্তিককেও পিকলবল ম্যাচ খেলতে দেখা যায়। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ক্রিকেটার কুণাল পাণ্ডিয়াকেও দেখা গিয়েছে।

কিন্তু ম্যাচের সবথেকে আকর্ষণীয় ছিলেন বিরুষ্কা জুটি। তাঁদের একসঙ্গে খেলতে দেখে ভক্তরা খুবই খুশি হয়েছেন। একজন লিখেছেন, অবশেষে বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে দেখতে পেলাম। আরেকজন লিখেছেন, ‘রাজা ও রানি একই দলে।’ অন্য একজন লিখেছেন, ‘ভাবি জি এসেছেন। সুতরাং তিনি RCB এর ম্যাচে থাকবেন।’ সব মিলিয়ে বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে দেখে খুবই খুশি। টেস্ট থেকে অবসর নেওয়ার পর কিছুদিন আগেই স্ত্রী অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাট।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের