এই মুহূর্তে

মেয়েদের প্রিমিয়ার লিগে উষ্ণতা ছড়ানো ২৫ বছর বয়সী ইংলিশ বোলারকে চেনেন?

নিজস্ব প্রতিনিধি: ৪৮ বছর পর ২০২৫ সালে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে জয় পেয়েছে ভারত। মেয়েদের জন্যে খেলা নয়, সমাজের এই চিন্তাভাবনা থেকে মেয়েদের টেনে বের করেছে মহিলা খেলোয়াড়রা। বুঝিয়ে দিয়েছে মেয়েরা শুধু পুরুষদের ভোগ্যবস্তু নয়। যাই হোক, মেয়েদের বিশ্বকাপ খেলার জন্যে ভারতের মাটিতে পা রেখেছিলেন বিদেশী খেলোয়াড়রা। মাঠ থেকে তাঁদের টুকরো টুকরো অনেক মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাঁর মধ্যে একজন লরেন বেল, ইংল্যান্ডের দুর্ধর্ষ খেলোয়াড়।

ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই তাঁর জুড়ি মেলা ভার। তবে খেলার পাশাপাশি তাঁর সৌন্দর্যও নেটপাড়ায় ঝড় তুলেছিল। বর্তমানে তিনি WPL-এ স্মৃতি মান্ধানার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। WPL-এ রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। আর ২৫ বছরের এই ইংলিশ ফাস্ট বোলার এখন নেটপাড়ার হট সেনসেশন। সৌন্দর্য ও ফ্যাশনে বলিউড নায়িকা দেরও পিছনে ফেলতে পারেন তিনি।

আরসিবির হয়ে WPL (Women Premier League)-এর অভিষেক ম্যাচেই তিনি মোট ২৪ টি বলের মধ্যে ১৯ টি ডট বল করে ভক্তদের মুগ্ধ করেছেন। হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে মরশুমের প্রথম ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর, ভক্তরা তাঁকে RCB-এর নতুন রানি বলে অভিহিত করেছেন। বর্তমানে তাঁর ফ্যাশনেবল ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ২০২২ সালের জুন মাসে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হয়ে তিনি আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। লরেনের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। তাই তাঁকে ‘দ্য শার্ড’ ডাকনামেও ডাকা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮০ টি ম্যাচ খেলেছেন লরেন বেল। এবং ১১৫টি উইকেট নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

কাজে এল না যুবরাজের সেঞ্চুরি, কানাডাকে হারিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

১৯ বছরেই বিশ্বমঞ্চ কাঁপালেন যুবরাজ সামরা

১২ বছরের ‘বিস্ময়’ বালক বাড়িতেই বানিয়ে ফেলল পারমাণবিক চুল্লি

রঞ্জি সেমিতে বাংলার হয়ে একা ৮ উইকেট নিলেন শামি, ভারতীয় দলে ফেরা নিয়ে বার্তা বিসিসিআইকেও

দু’মাস আগে বিচ্ছেদ! ভারতের কাছে হারের পরেই নতুন জীবন শুরু করলেন পাকিস্তানি অলরাউন্ডার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ