এই মুহূর্তে

বসন্তের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি:  ফাগুনের শুরুতেই উর্ধমুখী দিনের ও রাতে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

পরবর্তী দিনগুলিতে পারদ চড়ে ১৯ ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। এবার তা আরও বাড়বে। সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ এখনও রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সেখানেও পারদ চড়বে। ক্রমশই এবার উর্ধ মুখী হবে পারদ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই সঙ্গে এল নিনো প্রভাবে গরম ও সঙ্গে গরম আবহাওয়া বইবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

সাধারণত দেখা যায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের বিদায় শুরু হয়। ফেব্রুয়ারি মাসে কম তাপমাত্রার যে অতীত নজিরগুলি আছে তার প্রায় সবই মাসের প্রথমার্ধে। ভেলকি দেখাতে শুরু করল ‘এল নিনো ২০২৬’। সাধারণ মানুষ বলছেন এখন থেকে যদি এভাবে গরম পড়তে শুরু করে তাহলে আগামী দিনে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ