এই মুহূর্তে

মুর্শিদাবাদে উদ্ধার বিরল প্রজাতির সোনালী বাঁদর , ধৃত ৬ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা: উত্তরবঙ্গ থেকে নদিয়া জেলার একটি গোপন ডেরায় বিরল প্রজাতির সোনালী বাঁদর পাচার করতে গিয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশের হাতে গ্রেফতার হল ছ’জন পাচারকারী। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি বিরল প্রজাতির সোনালী বাঁদর(Golden Langur)। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া সোনালী বাঁদরগুলোর মূল্য কয়েক কোটি টাকা।এসডিপিও (বেলডাঙা ) উত্তম গড়াই বলেন,’ শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশের একটি দল ভাবতা রেলগেটের(Bhabta Rail Gate) কাছে দু’টি বেসরকারি গাড়িকে আটক করে। এরপর গাড়ি দু’টিতে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির চারটি সোনালী বাঁদর।

বিরল প্রজাতির এই বাঁদর পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলডাঙা থানার পুলিশ মিঠু দাস, টিটু দাস ,সামিউল হোসেন বিশ্বাস, রফিকুল মন্ডল, হাসিবুল মন্ডল এবং বিশ্বজিৎ বাগ নামে ছ’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসডিপিও বেলডাঙা বলেন,’ প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এই চক্রের মূল পান্ডা নদিয়ার রানাবাদ গ্রামের বাসিন্দা মিঠু দাস। বাকি অভিযুক্তদের বাড়ি নদিয়া জেলার চাপড়া এবং ভীমপুর থানার বিভিন্ন গ্রামে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ জেলার ফাটাপুকুর নামে একটি জায়গা থেকে নদিয়া জেলার বিরহী নামে একটি গ্রামে বিরল প্রজাতির সোনালী বাঁদর পাচার করা হচ্ছিল। এসডিপিও জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজনের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে(Baharampur Court) পেশ করা হচ্ছে।

ইতিমধ্যেই বিরল প্রজাতির এই বাঁদরের উদ্ধারের ঘটনার খবর বন দফতরকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোর্টের নির্দেশনামা আসার পর উদ্ধার হওয়া বিরল প্রজাতির বাঁদরগুলোকে ‘কোয়ারেন্টাইন পিরিয়ডে’ রাখার জন্য আলিপুর চিড়িয়াখানায়(Alipur Zoo) পাঠানো হবে। এরপর সেখানে নির্দিষ্ট সময় কাটানোর পর তাদেরকে অসমের মানস জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। পুলিশ জেরা করে জানতে পেরেছে, মিঠু দাস মূল কালপিঠ ।উদ্ধার হওয়া গোল্ডেন ল্যাঙ্গুরদের হেফাজত এবং তাদের যথাযথ যত্ন এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ