এই মুহূর্তে

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া মুকেশকে এবার গোয়েন্দা শাখায় পাঠাল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার আইজি মুকেশকে বদলি করা হল রাজ্য গোয়েন্দা বিভাগের আইজি আই বি পদে। অপরদিকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হল সৈয়দ ওয়াকুর রাজাকে। তিনি এতদিন নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি (DIG)পদে ছিলেন। রাজ্য পুলিশের সিআইডি বিভাগে এডিজি পদে আনা হল লক্ষ্মী নারায়ণ মিনাকে। দক্ষিণবঙ্গের এডিজি (ADG)পদে বদলি করা হল রাজীব মিশ্রকে। তিনি এতদিন রাজ্য পুলিশের মডানাইজেশন ও কো-অর্ডিনেশনের এডিজি পদে ছিলেন। কৃষ্ণনগর পুলিশের পুলিশ সুপার অমরনাথ কে কে বদলি করা হলো জলপাইগুড়ির পুলিশ সুপার পদে।

অপরদিকে, জলপাইগুড়ি জেলার বর্তমান পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে বদলি করা হল কৃষ্ণনগর জেলার এসপি পদে। মোট ৬ জন আইপিএস অফিসারের রদবদল করা হয় শনিবার। আইপিএস(IPS) অফিসার মুকেশ যুবভারতীতে মেসি কাণ্ডে বিশৃঙ্খলার সময় বিধান নগর পুলিশ কমিশনারের কমিশনারের দায়িত্বে ছিলেন। ঘটনার পর তাকে শোকজ করেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। বিধান নগর থেকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি পদে। শনিবার ফের তাকে সেই পথ থেকে বদলি করা হলো লর্ড সিনহা রোডে আই বি’ র সদর কার্যালয়ে আইজি পদে। যে ছজন আইপিএস অফিসার কে শনিবার রদবদল ঘটানো হয়েছে তার মধ্যে মূল ফোকাস আই পি এস অফিসার মুকেশ(Mukesh)। কারণ গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি কাণ্ডে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল তাতে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। সেই সময় বিধাননগর কমিশনারেট এর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন আই বি বিভাগে আই জি পদে আসা মুকেশ।

প্রচুর মানুষ মেসিকে দেখতে না পেরে গ্যালারি থেকে ভাঙা চেয়ার, জলের বোতল মাঠে ছুড়েছিলেন। অনেক মানুষ মাঠে ঢুকে পড়ে যথেচ্ছ ভাঙচুর চালিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছিল। মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে মাঝপথ থেকে বিশৃঙ্খলা খবর পেয়ে ফিরে গিয়েছিলেন। এর আগে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে গত ৩০ জানুয়ারি বড় রদবদল ঘটিয়েছিল নবান্ন(Nabanna)। সেই বদলিতে তৎকালীন বিধাননগর কমিশনারের সিপিকে বদলি করা হয়েছিল মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জে। বেশ কয়েকদিন তিনি সেখানে আইজি পদে ছিলেন। কিন্তু শনির বিকেলে আবার তাকে বদলি করে আনা হল রাজ্য গোয়েন্দা বিভাগের আইজি পদে। নবান্ন এটিকে রুটিন বদলি বললেও এর পেছনে রাজনৈতিক দিশা আছে বলে মনে করছেন বিরোধীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ