এই মুহূর্তে




SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় SIR-এর কাজ যথাযথ ভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। তিন দিনের সফরে এসেছেন তাঁরা। এই তিন দিনে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গের পাঁচ জেলায় যাবেন। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রিন্সিপাল সচিব এসবি জোশী, প্রিন্সিপাল সচিব মলয় মল্লিক এবং ডেপুটি সচিব অভিনব আগরওয়াল।

চারদিনের সফরে প্রথমে পাঁচ জেলায় জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধি সদস্যরা। মঙ্গলবার ছিল সফরের সূচনার দিন। ওই দিনই প্রথম বৈঠক হয় বিকেলে। দক্ষিণ 24 পরগনা জেলায় বৈঠক সারেন তাঁরা। বুধবার নদিয়া এবং মুর্শিদাবাদে যাবেন প্রতিনিধি দলটি। জানা গিয়েছে, সকালে নদিয়া ও বিকেলে মুর্শিদাবাদ জেলার জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ডিইও এবং ইআরওদের নিয়ে বৈঠক হবে। বৃহস্পতিবার বৈঠক হবে মালদহে। 

বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার সকালে নিউটাউনে ইভিএম এর ফাস্ট লেভেল চেকিং নিয়ে একটি কর্মশালায় যোগ দেবেন তাঁরা। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শুরু হওয়ার কথা ঘোষণা করেছিল কমিশন। নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এই কাজটি করছেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা।

পরের দিন রাজ্যে SIR-এর কাজ খতিয়ে দেখতে এসেছিলেন নির্বাচন কমিশনের একটি দল। সিনিয়ার নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দল এবার উত্তরবঙ্গের একাধিক জেলায় SIR- এর কাজ খতিয়ে দেখতে এসেছিলেন। এবারও এসেছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্যরা এবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ মিলিয়েই SIR-এর কাজ খতিয়ে দেখবেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ