এবারও দুর্গাপুজোয় বিধিনিষেধ চেয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

২০২০ সালে দুর্গাপুজোয় প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঠাকুর দেখার দফারফা হয়েছিল করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে। নমো নমো করে পুজো হলেও দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে দুর্গাপুজোয় প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঠাকুর দেখার দফারফা হয়েছিল করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে। নমো নমো করে পুজো হলেও দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর দুর্গাপুজোর আয়োজনে বিধিনিষেধ চেয়ে জনস্বার্থে মামলা হয়েছিল। পরবর্তী সময় হাইকোর্ট নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে দুর্গাপুজোয় ছাড় দেয়। আগেরবারের মতোই দুর্গাপুজোর দিনগুলোয় জারি থাকুক কড়া নির্দেশিকা। এই মর্মে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারী এ বছরও সেই নির্দেশ বহাল রাখার আবেদন জানিয়েছেন। ফলে চলতি বছরও পুজোর ঠাকুর দেখার ক্ষেত্রে তৈরি হল অনিশ্চিয়তা।

সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে এই মামলাটি দায়ের হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবারই হতে পারে শুনানি। গতবছর কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলার নেপথ্যে ছিলেন বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেবার করোনা সংক্রমণ অনেকটাই বেশি ছিল। ফলে হাইকোর্টের নির্দেশিকা মেনে কড়া হাতে পুজো মণ্ডপে নজরদারি চালিয়েছিল পুলিশ-প্রশাসন। এবারও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার আগেই এই জনস্বার্থ মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে, আসন্ন উৎসবের মরশুমে দেশবাসীকে আগাম সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোনওভাবেই যাতে সংক্রমণ বৃদ্ধি না হয়, তার জন্য ভিড় নিয়ন্ত্রণে জোর দিতে বলা হয়েছে রাজ্য গুলিকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে আগেই জানিয়েছিলেন, এবারও করোনা বিধি মেনেই পুজো হবে। তবে ঠাকুর দেখা নিয়ে তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি বিচার করে সময়মতো সিদ্ধান্ত নেবে প্রশাসন। নাইট কার্ফু থাকবে কিনা, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার গাইডলাইন কি হবে সেটা পরে ঠিক করা হবে বলে সেদিন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এখন দেখার হাইকোর্ট কী ব্য়বস্থা নেয় এই বিষয়ে।

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলা শাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২