সামশেরগঞ্জে ভোটের ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় মৃত পুলিশকর্মী

রাত পোহালেই রাজ্য়ের তিন আসনে ভোট। ভবানীপুরে উপনির্বাচন হলেও পুরোদস্তুর ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। বৃষ্টি মাথায় নিয়েই ভোটের ডিউটি দিতে বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্য়ের তিন আসনে ভোট। ভবানীপুরে উপনির্বাচন হলেও পুরোদস্তুর ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। বৃষ্টি মাথায় নিয়েই ভোটের ডিউটি দিতে বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। তাঁদের সঙ্গেই বুথে পৌঁছে যাচ্ছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরমধ্য়েই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সামশেরগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হল এক কনস্টেবলের।

জানা যাচ্ছে মৃত ওই পুলিশকর্মীর নাম তরুণ মণ্ডল। তিনি দার্জিলিং পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর ভোটের ডিউটি পড়েছিল সামশেরগঞ্জে। ভোটের কাজে তিনি এসেছিলেন ধুলিয়ান পুরসভার এক কমিউনিটি হলে। সেখানেই বুধবার সকালে ছিলেন তিনি। এদিন দুপুরে স্নান করতে ওই কমিউনিটি হলের ছাদে উঠেছিলেন তিনি। কিন্তু কোনওভাবে সেখান থেকে নীচে পড়ে যান কনস্টেবল তরুণ মণ্ডল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় জঙ্গিপুর হাসপাতালে।

বুধবার দুপুরেই জঙ্গিপুর হাসপাতালে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। মৃত্যুর খবর জানিয়ে যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে। তবে এটা আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আপাতত সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে ইতিমধ্যেই জঙ্গিপুর, সামশেরগঞ্জে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার