চায়ের দোকানের আড়ালে রেল টিকিটের কালোবাজারি, ধূপগুড়িতে ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিলো রেল টিকিটের কালোবাজারি। গোপন সুত্রে খবর পেয়েই অপরাধীকে হাতেনাতে ধরতে অভিযানে নামে রেল পুলিশের স্পেশাল টিম। ১১টি ট্রেন টিকিটসহ পাকড়াও করা হয় ওই চা দোকানীকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে।

রেল পুলিশের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিলো ধূপগুড়িতে সক্রিয় হয়ে রয়েছে রেল টিকিট ব্ল্যাক করার একটি চক্র। অভিযোগ পেয়ে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি রোড স্টেশন আর পি এফ থানার পুলিশ শুক্রবার দিনভর ধূপগুড়ি স্টেশনে ওত পেতে বসে থাকে। এরপরই মদন মোহন ঘোষ নামে এক চা দোকানীকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা।

ঘটনায় জলপাইগুড়ি এবং আর পি এফ থানার পুলিশ আধিকারিক সুনিল কুমার জানিয়েছেন, ‘টিকিট কালোবাজারির মামলায় মদন মোহন ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই যুবক ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চায়ের দোকান চালায়। আর এই দোকানের আড়ালেই সে টিকিট ব্ল্যাক করত। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি রোড স্টেশনের রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১১টি টিকিট ও নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে।’ অভিযুক্ত ওই যুবক টিকিট পিছু অতিরিক্ত ৫০০ পর্যন্ত নিত বলে অভিযোগ। ধৃতকে শনিবার নিউ জলপাইগুড়িতে রেল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি