রবিবার হাওড়া থেকে বাতিল থাকছে মোট ৯ জোড়া কর্ড লাইন লোকাল

জৌগ্রাম স্টেশনে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। সেই কাজ চলার জন্য হাওড়া বর্ধমান কড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) হাওড়া বর্ধমান কর্ড লাইনে(Howrah Burdwan Cord Line) যারা নিত্যদিন যাতায়াত করেন বা যারা আগামিকাল অর্থাৎ ২ জুন(2 June) যাতায়াত করতে চান তাঁদের জন্য একটা খারাপ খবর জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য। আর সেই কারণে আগামিকাল হাওড়া বর্ধমান কর্ড শাখায় ৯ জোড়া(9 Pairs) করে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল(Local Train Cancel) থাকবে। এমনিতেই কর্ড লাইনে লোকাল ট্রেনের সংখ্যা কম। তারওপর এক লপ্তে ১৮টি ট্রেন বন্ধ থাকায় কিছুটা হলেও যাত্রী ভোগান্তির ছবি ফুটে উঠতে চলেছে। তবে আগামিকাল রবিবার(Sunday) ও ছুটির দিন হওয়ায় সেই ভোগান্তির মাত্রা কম হবে বলেই মনে করা হচ্ছে।

পূর্ব রেলের তরফে থেকে জানানো হয়েছে, জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। সেই কাজ চলার জন্য হাওড়া বর্ধমান কড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি হাওড় ও বর্ধমানের মধ্যে বাতিল করা হয়েছে সেগুলি হল সকাল ১০টা ১৭ মিনিটের লোকাল, বেলা ১১টা ২২ মিনিটের লোকাল, দুপুর ১টা ৩২ মিনিটের লোকাল, দুপুর ২টো ৪৫ মিনিটের লোকাল এবং বিকাল ৫টা ২৭ মিনিটের লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকছে সকাল ৮টা ১০ মিনিটের লোকাল, সকাল ৮টা ৩৫ মিনিটের লোকাল, সকাল ১০টা ৫ মিনিটের লোকাল, দুপুর ৩টে ১৫ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের লোকাল। সব মিলিয়ে হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড লাইনে আগামিকাল ৫ জোড়া করে মোট ১০টি লোকাল ট্রেন বাতিল থাকছে।

৪ জোড়া করে মোট ৮টি ট্রেন বাতিল থাকছে হাওড়া ও মশাগ্রাম এবং হাওড়া ও চন্দনপুরের মধ্যে। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না মশাগ্রাম যাওয়ার বিকাল ৪টে ৩০ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের লোকাল। মশাগ্রাম থেকে ছাড়বে না হাওড়া যাওয়ার সন্ধ্যা ৬টা ২৫ মিনিতের লোকাল ও রাত ১০টা ৬ মিনিটের লোকাল। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না চন্দনপুর যাওয়ার বেলা ১০টা ৩০ মিনিটের লোকাল ও বিকাল ৫টা ৫৫ মিনিটের লোকাল। চন্দনপুর থেকে ছাড়বে না বেলা ১১টা ৫৫ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল ও সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল। রবিবার ছুটি দিন থাকায় অফিস যাত্রীদের চাপ থাকবে না। ফলে সেই দিক থেকে কিছুটা স্বস্তি। কিন্তু, বিভিন্ন প্রয়োজনে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। এই ৯ জোড়া ট্রেন বাতিলের জন্য ভোগান্তিতে পড়তে হতে পারে তাঁদের। রেল সূত্রে খবর, জৌগ্রাম স্টেশনে নতুন প্ল্যাটফর্মটি তৈরি হলে যাত্রীদের বিস্তর সুবিধা হতে চলেছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে