হুমকি দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ! চাঞ্চল্য বাদুড়িয়ায়

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার যশাইকাটির কলিঙ্গা গ্রামের বাসিন্দা সোনু মণ্ডলের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের বিচ্ছেদের মাশুল যে এই ভাবে গুণতে হবে তা সম্পর্কে জড়াবার আগে ঘুণাক্ষরে আঁচও করেননি নির্যাতিতা। যখন বুঝলেন তখন তিনি নিজেই ধর্ষণের শিকার। তবে শেষে আর মুখ বুজে মেনে নেননি। সোজা থানায় গিয়ে প্রেমিকের নামে দায়ের করলেন অভিযোগ। আর তাঁর জেরেই চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায়। তবে মূল অভিযুক্ত প্রেমিক আপাতত গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্র ওই যুবকের বাবা ও কাকাকে আটক করেছে।

জানা গিয়েছে, বাদুড়িয়ার যশাইকাটির কলিঙ্গা গ্রামের বাসিন্দা ওই নির্যাতিতার সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা সোনু মণ্ডলের সঙ্গে বছর তিনের আগে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু চলতি বছরের প্রথম দিকে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সেই নির্যাতিতা তখন জানতেন না প্রেমিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে আছে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সেই প্রেমিকই কার্যত ব্ল্যাকমেইল করা শুরু করে ওই নির্যাতিতাকে। প্রথমে ৬০ হাজার টাকা সে দাবি করেছিল ওই নির্যাতিতার কাছ থেকে। সঙ্গে জানিয়েছিল ওই টাকা না দিলে সে ওই ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। সেই টাকা দিতে রাজিও হয়ে যান ওই নির্যাতিতা। আর টাকা দেওয়ার জন্য অভিযুক্ত সনু মণ্ডলের বাড়ি যেতেই সেখানেই তাঁকে ধর্ষণ করে ওই যুবক। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। শেষে বাদুড়িয়া থানায় গিয়ে সনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত সোনু মণ্ডল আপাতত এলাকাছাড়া। পুলিশ ওই যুবককে না পেয়ে তার বাবা ও কাকাকে আটক করেছে।

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন