‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

তদন্ত সংক্রান্ত ভিতরের তথ্য বাইরে পাচার হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এতে সুনাম নষ্ট হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তদন্ত সংক্রান্ত ভিতরের তথ্য বাইরে পাচার হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এতে সুনাম নষ্ট হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এবার পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কার্যকলাপে রাশ টানার আর্জি জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর আগে একই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি, সেখানে গুরুত্ব না পেয়েই এবার শীর্ষ আদালতে ছুটলেন অভিষেক। আসলে রাজ্যে পালাবদলের পর একাধিক মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছে পুলিশ এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা। নিয়ম মেনে সমস্ত হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু এখন তাঁর দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদের বিষয় গোপনীয় রাখা হচ্ছে না। তারই প্রতিকার চাইতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক। 

সুপ্রিম কোর্টের কাছে আবেদনে তিনি জানিয়েছেন, তদন্ত চলাকালীন তাঁর ব্যক্তিগত তথ্য, তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদের বিষয়ে একাধিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে। যাতে তাঁর ব্যক্তিগত সম্মান, সুনাম, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। পুলিশের তদন্তেও এর প্রভাব পড়তে পারে। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। তদন্ত সংক্রান্ত কোনও তথ্য যাতে প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করার জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হোক। অথবা আদালত জানিয়ে দিক তদন্তে প্রভাব পড়তে পারে এবং সম্মানহানি হয়, এমন খবর যাতে কোনও সংবাদপত্রে প্রকাশিত না হয়।

জানা গিয়েছে, আগামী সোমবার অভিষেকের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, প্রথমে কলকাতা হাই কোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি উঠেছিল। কিন্তু বিষয়টি তাঁর বিচারের এক্তিয়ারে নেই দাবি করে মামলা খারিজ করে দেন তিনি। উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। এরপর সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি উঠলেও বেঞ্চ জানায়, এই মামলার কোনও দ্রুত শুনানির প্রয়োজন নেই। এর পরেই শীর্ষ আদালতে দ্বারস্থ হন অভিষেক। 

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের