১৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ, অভিষেককে হুঁশিয়ারি বিধাননগর আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ ছিল স্পষ্ট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দুপুর গড়ালেও বিধাননগর আদালতে দেখা মিলল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে এবার প্রয়োজনীয় আইনজীবী ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। আজ বুধবার সকাল ১০ টার মধ্যে আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে দুপুর হয়ে গেলেও তিনি আদালতে আসেননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। এবার ১৮ জুলাই অভিষেককে বিধাননগর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপের হুশিয়ারি বিচারকের। 

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!’

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

এই মন্তব্যকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার হাজিরার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় মামলাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা শুরু হয়েছে।

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF