‘বিজেপির দুই ভাই-ইডি ও সিবিআই’, তোপ অভিষেকের

এর আগে ভবানীপুরে ভোট প্রচার করেছিলেন, এবার গেলেন জেলায়। ভবানীপুর ছাড়াও দুটি কেন্দ্রে ভোট রয়েছে মুর্শিদাবাদ জেলার। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট সামশেরগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে ভবানীপুরে ভোট প্রচার করেছিলেন, এবার গেলেন জেলায়। ভবানীপুর ছাড়াও দুটি কেন্দ্রে ভোট রয়েছে মুর্শিদাবাদ জেলার। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট সামশেরগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভায়। তাই হাতে মাত্র এক সপ্তাহ, ফলে পুরোদমে প্রচারে নেমে গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আর বৃহস্পতিবারই সামশেরগঞ্জে ভোট প্রচারে গিয়ে বিজেপি-কে তুমুল আক্রমণের রাস্তায় হাঁটলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর কথায়, ‘বিজেপির দুই ভাই, ইডি ও সিবিআই’।

পাশাপাশি অভিষেক বৃহস্পতিবার বলেন, ‘যে যে রাজ্য়ে বিজেপি ক্ষমতায় রয়েছে আমরা সেখানে গিয়েই লড়ব। এবার ত্রিপুরাতে বিজেপি সরাকারের পতন অনিবার্য, তৃণমূল সেখানে জিতবে’। এরপরই তিনি বলেন, ‘ইডি-সিবিআই দেখিয়ে ভয় ধরানো যাবে না। তৃণমূল হল বিশুদ্ধ লোহা’। এদিন কংগ্রেসকেও নিশানা করেন অভিষেক। তাঁর কটাক্ষ, ‘সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করেছেন আপনারা, হেরে যাবেন। মুর্শিদাবাদে কংগ্রেস হারবে আর তৃণমূল হারাবে’।

অধীর চৌধুরীকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘বহরমপুরের সাংসদকে তো ভোটে নির্বাচিত করেছেন। তারপর থেকে তাঁকে কাছে পেয়েছেন? তৃণমূলকে জেতালে অনেক কাজ পেতেন। এই জেলায় ২০টি আসনে জিতেছে তৃণমূল। বাকি ২ আসনেও জিততে হবে। আপনারা আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জেতান’। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটে তৃণমূলই নেতৃত্ব দেবে সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, কংগ্রেসকে দিয়ে হবে না, তৃণমূলই পারে দিল্লিতে বিজেপিকে উৎখাত করতে। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিনুল ইসলাম এবং রায়গঞ্জে জাকির হোসেনের হয়ে প্রচার করছেন অভিষেক।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের