নাবালিকাকে ধর্ষণের পর খুন করে পোঁতার চেষ্টা, গণপিটুনিতে মৃত অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, পাত্রসায়র : নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে দেহ পুঁতে দেওয়ার চেষ্টায় ব্যর্থ যুবক। স্থানীয়দের হাতে ধরা পরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার পাত্রসায়রে।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। বছর দশেকের ওই নাবালিকার সঙ্গে শেষ প্রতিবাশী যুবক লালু লোহারকে দেখা গিয়েছিল। নাবালিকার খোঁজ না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। মত্ত অবস্থায় অসংলগ্ন কথা বলায় সন্দেহ হয় স্থানীয়দের। ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে নাবালিকাকে খুন করার কথা স্বীকার করে অভিযুক্ত যুবক। দেহ লোপাট করার জন্য গর্তও খুঁড়েছিল বলে জানা গিয়েছে। সেখানে গিয়েই চোখ কপালে ওঠার জোগার সকলের।

যুবকের দেখানো জায়গায় সদ্য খোঁড়া একটি গর্ত এবং তার পাশেই একটি কোদাল দেখতে পান তাঁরা। তার কাছেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। বিষয়টি দেখেই লালুর ওপরে চড়াও হন স্থানীয়রা। বেধড়ক মারধর করা হয়ে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাত্রসায়র থানার পুলিশ। তাঁরাই গুরুতর আহত অবস্থায় লালুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মৃত লালু লোহারের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা