হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার পর কেটে গিয়েছে কয়েক দশক। এতদিন অন্ধকারেই দিন কাটত গ্রামের বহু পরিবারের। সন্ধ্যা নামলেই ভরসা ছিল কেরোসিনের লণ্ঠন, হ্যারিকেন কিংবা মোমবাতি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান। গ্রামে পৌঁছল বিদ্যুতের আলো। আর ঘরে প্রথমবার বিদ্যুতের আলো জ্বলতেই আনন্দে মেতে উঠলেন গ্রামবাসীরা।

জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের বেশ কয়েকটি পরিবার এতদিন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল। সন্ধ্যার পর পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবকিছুই করতে হত অল্প আলোয়। বর্ষাকালে কিংবা রাতের অন্ধকারে সমস্যার মাত্রা আরও বেড়ে যেত।  প্রথমবার ঘরে বিদ্যুতের আলো জ্বলতেই খুশিতে ভাসলেন দিনমজুর পরিবারের সদস্যরা।  স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা কারণে তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এই নিয়ে ক্ষোভও ছিল এলাকায়। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের কয়েকজন নেতার বাধার কারণেই তাঁরা এতদিন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। প্রথম বিদ্যুত আলো পৌঁছানো  পরিবারগুলির তরফে জানা গিয়েছে, সম্প্রতি জল্পেশে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় বিদ্যুতের দাবিতে মুখ্যমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেন ওই পরিবারের সদস্যরা। এরপরই তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়। এমনটাই  দাবি বিজেপির পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরে আলো জ্বলতেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে প্রধানপাড়ায়। পরিবারের সদস্যদের কাছে এই বিদ্যুৎ সংযোগ শুধু আলো নয়, বরং বহু বছরের অপেক্ষার অবসান।  

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ