৫ অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল

আশঙ্কা করা হচ্ছে, দুর্যোগের কবলে পড়তে পারে রাজ্য। এই সময়ে সাধারণ মানুষের সরকারি সুবিধা পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হল। শনিবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত জোড়া ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে রাজ্যে টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আশঙ্কা করা হচ্ছে, দুর্যোগের কবলে পড়তে পারে রাজ্য। আসন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই সময়ে সাধারণ মানুষের সরকারি সুবিধা পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে।

বাংলায় উৎসবের মরসুমে সম্প্রতি পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়। আগামী ৪ অক্টোবর থেকে ১০ ই নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নিতে পারবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছিল। এরপর এদিন আসন্ন দুর্যোগ নিয়ে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। এরপরই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, আগামী ৫ অক্টোবর পর্যন্ত কোনও সরকারি কর্মচারীদের একটাও ছুটি দেওয়া যাবে না। বরং দুর্যোগ মোকাবিলায় আরও বেশিক্ষণ ধরে কাজ করতে হতে পারে।

অন্যদিকে সূত্রের খবর, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপদ এড়াতে যা যা করণীয়, তা পরিকল্পনা করে এখন থেকেই শুরু করে দেওয়া কথা জানিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলবর্তী এলাকার মানুষজনকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতা। কলকাতাতেও বিশেষ প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার