নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ। মহিশুড়ার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় হদিশ মিলেছে ওই ভেজাল দুধ তৈরির কারখানা।

Share:

নিজস্ব সংবাদদাতা:  চমকপ্রদ ঘটনা! নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ। মহিশুড়ার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় হদিশ মিলেছে ওই ভেজাল দুধ তৈরির কারখানা। গোপন সুত্রে টের পেয়েই গতকাল রাতে ওই এলাকায় গিয়ে বিক্ষোভ দেখানস্থানীয়রা ও বিজেপি নেতৃত্বরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি করা তরল দুধও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছে কারখানাটি বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ এবং একজনকে আটক করেছে। 

এই বিষয়ে বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, ‘দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ভেজাল দুধ তৈরির কারবার চলছিল। ২০ লিটার ভাল দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হচ্ছিল। পরে সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ হত। কালোবাজারি ছলছিল। স্থানীয়দের অভিযান চালানোর সময়েও কারখানার ভিতরে রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির কাজ চলছিল। কারখানার মালিকের ভাগ্নে এই কাজের সঙ্গে যুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

তবে জানা গিয়েছে, এই কারখানাটি একটি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বোর্ডের অধীনে। তাই এই কারখানায় এই ভেজাল দুধের কারবারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বোর্ডে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’-এর নাম রয়েছে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর WB/ARD(N)/03, 2025-2026 এবং তারিখ ১৩/০২/২০২৬ উল্লেখ করা হয়েছে। ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে—গ্রাম উত্তর ঘোষপাড়া, পোস্ট নবদ্বীপ, থানা নবদ্বীপ, জেলা নদীয়া। বোর্ডে আরও উল্লেখ রয়েছে, এই সমিতি ‘দি কিষান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড’-এর অন্তর্গত। ফলে সমবায় সমিতির সঙ্গে ওই কারখানার কার্যকলাপের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে সমিতি কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি এবং কারখানাটি কীভাবে পরিচালিত হচ্ছিল, এখন সব দিক খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ