এই মুহূর্তে




শহরে ফের শুটআউট, কসবায় যুবকের বাঁ হাতের তালুতে গুলি

নিজস্ব প্রতিনিধি : শহরে ফের শুটআউট। ঘটনাস্থল সেই কসবা। তৃণমূল কাউন্সিলর এর বাড়ির কাছেই ফের শুট আউট এর ঘটনা। কসবার প্রান্তিক পল্লীতে অভিজিৎ নাইয়া নামে এক যুবককে লক্ষ্য করে গুলি। তরুণের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনার তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া (২১) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চলে।  আহত অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত যুবককে। ঘটনার খবর পেয়েছে আনন্দপুর থানা ও কসবা থানা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ তরুণ এলাকার একটি দোকানে কাজ করে। ওই তরুণের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে মদের বোতল ও খাবারের প্যাকেট, থালা মিলেছে। গুলি চলার সময় কয়েকজন উপস্থিত ছিল বলে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর বন্ধুদের মধ্যে বচসার জেরেই এই গুলি চলেছে। তবে আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তল্লাশিতে কার্তুজের খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।

উল্লেখ্য, কসবা রীতিমত ত্রাসের জায়গায় পরিণত হয়েছে। গত বছর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল। ভাগ্যের জোরে রক্ষা পেয়েছিলেন তিনি। পরে বিহার থেকে কয়েকজনকে ধরা হয়। চলতি বছরেও গুলশন কলোনিতে চলে গুলি। ফের নভেম্বরে শেষে এসেও গুলি চলল কসবায়। যদিও প্রথম থেকেই কলকাতার মেয়র বলেছিলেন, ব্যবস্থা নিতে হবে এই সকল বিরুদ্ধে। কীভাবে বাইরে থেকে শহরে অস্ত্র ঢুকছে তার বিরুদ্ধে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। তারপরেও সেই একই ঘটনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ