আমি ঝরা মুকুল নই! বিজেপিতেই থাকছি, দাবি অশোকের

'আমি ঝরা মুকুল নই, হওয়ার ইচ্ছাও নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। এটা নিছকই গুজব যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি।' সাংবাদিক বৈঠক ডেকে নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করলেন অশোক লাহিড়ী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যা রটে তার কিছু অবশ্যই ঘটে। নিছক নয় প্রবাদ বাক্য, কিছু কিছু ক্ষেত্রে তা মানুষের বিশ্বাসও হয়ে উঠেছে। আর সেই বিশ্বাসের জেরেই কিছু কিছু ক্ষেত্রে সামান্য সূত্রের খবরও আমজনতার মধ্যে বড় আলোড়ন ফেলে দিচ্ছে। আর সেই সব খবর যদি রাজনীতি বিষয়ক হয় তো কোনও কথাই নেই। মুহুর্তের মধ্যে তা শোরগোল ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। ঠিক যেমনটি ঘটেছে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর ক্ষেত্রে। তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, মোদি ঘনিষ্ঠ এই অর্থনীতিবিদ নাকি এবার জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন। তাঁর জন্য নাকি তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও একটি বৈঠক সেরে ফেলেছেন। কিন্তু মঙ্গলবার সেই অশোক লাহিড়ীই সাংবাদিক বৈঠক ছেড়ে জানিয়ে দিলেন, এই খবর নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি বিজেপিতেই ছিলেন, আছেন, থাকবেন।

এদিনের সাংবাদিক বৈঠকে আশোকবাবু জানান, ‘আমি ঝরা মুকুল নই, হওয়ার ইচ্ছাও নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। এটা নিছকই গুজব যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি। বিজেপি আমাকে বিধায়ক বানিয়েছে। আমি দেশের অর্থ কমিশনের সদস্য। পশ্চিমবঙ্গ সরকার যদি আমার পরামর্শ চায় আমি নিশ্চয়ই তা দেব। কিন্তু আমি তৃণমূলে যোগ দিচ্ছি না, দেবও না। বিজেপি আগামী ৫ বছর যদি বিরোধী দলের আসনে বসে, আমিও সেখানেই বসবো।’ তবে ঘটনা হচ্ছে, বিজেপির অনেক নেতানেত্রীরাই দল ছাড়ার একঘন্তা আগেও বার বার বলেছেন দল ছাড়ছি না। হালে যে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, সেই গায়ক-সাংসদও একসময় বেশ বড় গলাতেই দাবি করেছিলেন তিনি কোনওদিনই তৃণমূলে যোগ দেবেন না। কিন্তু এখন তিনি ঘাসফুল শিবিরেই যোগ দিয়েছেন। তাই অশোকবাবু এখন যে দাবিই করুন না কেন আগামী দিনে তিনি যদি জার্সি বদল করেন তাতে অন্তত অবাক হওয়ার মতো কিছু হবে না।

ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ