চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশোকনগরে জয়-পরাজয়ের চাবিকাঠি মুসলিম ভোটারদের হাতে, অ্যাডভান্টেজ তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম অশোকনগর। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটি অশোকনগর-কল্যাণগড় পৌরসভা এবং হাবড়া–২ ব্লক নিয়ে গঠিত। স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের পুরনো বিমানঘাঁটি অশোকনগরকে বেছে নেওয়া হয়েছিল। ছিন্নমূল ও উদ্বাস্তুদের ঘাঁটি হিসাবে পরিচিত অশোকনগর থেকেই বিজেপির হয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছিলেন প্রয়াত বিজেপি নেতা বাদল ভট্টাচার্য। দেশভাগের যন্ত্রণা বয়ে বেড়ানো মানুষগুলো গত এক দশক ধরেই সিপিআইএমকে পরিত্যাগ করে বিজেপি প্রেমে মজেছেন। 

১৯৬৭ সালে গঠিত অশোকনগর বিধানসভা আসনে এখন পর্যন্ত ১৫টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন এই আসনে বামফ্রন্টের প্রভাব ছিল। সিপিএম এখানে আটবার এবং সিপিআই দু’বার জয় পেয়েছে। তবে ২০১১ সালের পর থেকে টানা তিনবার জয় পেয়ে আসনটি নিজেদের শক্ত ঘাঁটিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে ধীমান রায় সিপিএম প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রথম জয় এনে দেন। এরপর ২০১৬ সালেও তিনি জয়ী হন। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের নারায়ণ গোস্বামী বিজেপির তনুজা চক্রবর্তীকে ২৩ হাজারের বেশি ভোটে পরাজিত করে আসনটি ধরে রাখেন।

এক সময়ের বাম দুর্গ অশোকনগরে রাজনীতির সমীকরণ অনেকটাই বদলেছে। ক্ষয়িষ্ণু সিপিআইএমকে টেক্কা দিয়ে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে বিজেপি। অশোকনগরে প্রায় ২৭ শতাংশ মুসলিম এবং ২১ শতাংশ তফসিলি জাতিভুক্ত ভোটার রয়েছে। শহর ও গ্রামের মিশ্র জনসংখ্যা এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অশোকনগরে তৃণমূল ও বিজেপির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। বামফ্রন্ট–কংগ্রেস জোট না হওয়ার ফল ইভিএমে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এক নজরে ২০২১ সালে অশোকনগর  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

           নাম                                         দল                                              ভোট সংখ্যা

নারায়ণ গোস্বামী                            তৃণমূল কংগ্রেস                                      ৯৩৫৮৭

তনুজা চক্রবর্তী                               বিজেপি                                                  ৭০০৫৫

তাপস ব্যানার্জি                               আইএসএফ                                            ৪৫৭৯৫ 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ