এই মুহূর্তে




মুর্শিদাবাদে মিহিদানা খেয়ে অসুস্থ ৪৫ শিশু, ব্যাপক আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিনিধি: মিহিদানা খেয়ে বিপত্তি! মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় মিহিদানা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৪৫ জন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা যাচ্ছে, মিহিদানা খাওয়ার পরেই ওই গ্রামের শিশুদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাঁদের সোমবার সন্ধ্যায় ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে ভরতপুরের ওই এলাকায় একজন মিহিদানা বিক্রেতা লোকের বাড়ি বাড়ি গিয়ে মিহিদানা বিক্রি করেন। তাঁর থেকে কেনা ওই মিহিদানা খেয়েই গ্রামের একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে মিহিদানা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুদের বমি এবং পায়খানা শুরু হয়। বেলা যত বাড়তে থাকে শিশুদের শারীরিক অবস্থার ততই অবনতি ঘটতে থাকে। শেষমেষ সোমবার সন্ধ্যায় ভরতপুর গ্রামীণ হাসপাতালে ওই এলাকার ৪৫টি শিশুকে ভর্তি করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া জেরেই এই বিপত্তি ঘটেছে। তবে আপাতত সব শিশুরই শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভরতপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সকালের কেনা ওই মিহিদানা খাওয়ার পর সন্ধ্যে থেকেই একে একে প্রায় সব বাড়ির বাচ্চারাই বমি এবং পায়খানা করতে শুরু করে। তাদের মধ্যে কয়েকজন সংজ্ঞাহীন পর্যন্ত হয়ে পড়েছিল বলে খবর। এরপর সোমবার সন্ধ্যায় অসুস্থ ওই শিশুদের ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব বাচ্ছাদের একই উপসর্গ ছিল। তাই গ্রামবাসীরা আগেই আশঙ্কা করেছিলেন যে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁদের সেই অনুমানকেই সত্যি প্রমাণিত করে চিকিৎসকদের তরফ থেকেও প্রাথমিকভাবে তাই জানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাবরি মসজিদ গড়তে সমর্থন পাচ্ছি সৌদি আরব থেকেও’, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের

SIR জুজু : ভারত থেকে ওপার বাংলায় ফিরলেন ১৮৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

২,২০৮ নয়, মাত্র সাত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই

বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, শোকের ছায়া পরিবারে

নৈহাটিতে রাত হলেই ঘটছে হাড়হিম করা ঘটনা, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে শিশুর দেহ

কাজের চাপে হাওড়াতে অসুস্থ এক BLO, হাসপাতালে চিকিৎসাধীন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ