বন্যা দুর্গতদের দেখতে গিয়ে জনরোষের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু, ঝরল রক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। তাঁদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থা খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, প্রবল বৃষ্টি, ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নাগরাকাটা ও মিরিক। সোমবার সকালে নাগরাকাটায় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই হামলা চালানো হয় তাঁদের ওপরে। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও লাভ হয়নি। বিধায়ক জানিয়েছেন, তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। খগেন মুর্মুর ওপরেও হামলা চালায় জনতা। সেখানে গিয়ে রীতিমত জনরোষের মুখে পড়েন তাঁরা।

অভিযোগ উঠেছে, হামলার চোটে মাথা ফেটে গিয়েছে সাংসদ খগেন মুর্মুর। শঙ্কর ঘোষের হাতেও কাঁচ ঢুকে গিয়েছে। এদিন এলাকা পরিদর্শনে যাওয়ার পরেই জনরোষ তাঁদের ওপর আছড়ে পড়ে। রীতিমত হাত ধরে এলাকা ছাড়া করা হয় তাঁদের। শঙ্কর ঘোষের গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিপর্যস্ত উত্তরবঙ্গের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকাল থেকেই মাঠে নেমে পড়েছিলেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা। সকালে শিলিগুড়ি পৌঁছোন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।  একে একে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে বিজেপির প্রতিনিধি দল। বামনডাঙায় ঢোকার মুখে সমস্যার সৃষ্টি হয়। শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর ওপরে আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। লাঠি, জুতো ইত্যাদি নিয়ে বিজেপির দুই জনপ্রতিনিধির উপর চড়াও হন বিক্ষোভকারীরা। ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক