দল প্রমোশন দেয়নি! উল্টে নির্মমভাবে মন ভেঙে দিয়েছে: বাবুল

'দু’বারের সাংসদ পদে জয়ী হওয়ার পরেও আমার পরিশ্রমের কদর করেনি ভারতীয় জনতা পার্টি। পরের বারে তিনগুণ বেশিভোটের ব্যবধানে জয়ী হলেও দল প্রমোশন দেয়নি। উল্টে নির্মমভাবে মন ভেঙে দিয়েছে।' বিস্ফোরক বাবুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে এমপিল্যাডের প্যাডে বরাদ্দ অর্থের তালিকা প্রকাশ করে নেটপাড়ায় ট্রোলের মুখে পড়েছিলেন  বাবুল সুপ্রিয়। কিন্তু সেই ট্রোল তাঁকে তাঁর সিদ্ধান্তের জায়গা থেকে সরাতে পারেনি। সূত্রের খবর চলতি সপ্তাহেই আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল। ঠিক তার আগে চলতি আর্থিক বছরের বাকি পড়ে থাকা সাংসদ তহবিলের ২ কোটি ২০ লাখ টাকা নিজ সংসদীয় কেন্দ্রের উন্নয়নের জন্য বরাদ্দ করে দিলেন তিনি। তারপর সেই বরাদ্দকৃত অর্থের হিসাব ফেসবুকে তুলে ধরে লিখলেন, ‘মানুষের টাকার হিসেব মানুষকেই দিলাম।’ সঙ্গে খোঁচা দিতে ছাড়লেন না গেরুয়া শিবিরকে। সাফ জানালেন, ‘দু’বারের সাংসদ পদে জয়ী হওয়ার পরেও আমার পরিশ্রমের কদর করেনি ভারতীয় জনতা পার্টি। ২০১৪ সালে কঠোর পরিশ্রম করে সাংসদ হয়েছিলাম। পরের বারে তিনগুণ বেশিভোটের ব্যবধানে জয়ী হই। তারপরেও দল প্রমোশন দেয়নি। উল্টে নির্মমভাবে মন ভেঙে দিয়েছে।’

বাবুল ফেসবুকে এমপিল্যাডের বরাদ্দ অর্থের যে তালিকা প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে আসানসোল উত্তর, কুলটি, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর ও সালানপুরে ব্লকের জন্য হাইমাস্ট লাইট, শ্মশান ও সমাধি ক্ষেত্রের উন্নয়ন, পাকা রাস্তা ও পাকা নর্দমা নির্মাণের মতো ১৫টি উন্নয়নমূলক কাজের জন্য তিনি ২ কোটি টাকান বরাদ্দ করেছেন। জেলাপ্রশাসন এই কাজগুলি আসানসোল পুরনিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করাবে, এমনটাই আশা প্রকাশ করেছেন বাবুল। সঙ্গে এটাও জানিয়েছেন, জেলাশাসকের সঙ্গে এই নিয়ে তিনি কথাও বলে নেবেন। বাবুলের বরাদ্দকৃত অর্থের সব থেকে বেশি সুবিধা পেতে চলেছে কুলটি যেখানে একুশের বিধানসভা নির্বাচনে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি।

তবে বাবুল এদিন সব থেকে বেশি কটাক্ষ হেনেছেন গেরুয়া শিবিরের সেই সব নেতাদের যারা তাঁকে ক্রমশ ‘বেইমান’, ‘গদ্দার’ বলে সোশ্যাল মিডিয়ায় বিঁধে চলেছিলেন গত কয়েকদিন ধরে। এদের মুখের মতো জবাব দেওয়ার পাশাপাশি আসানসোলবাসীকেও দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা। বলেছেন, ‘আমি বেআইনি কয়লার বিরুদ্ধে সোচ্চার হয়েছি সবসময়। কোথায় ছিলেন যখন একের পর এক কয়লা মাফিয়াদের দলে নেওয়া হচ্ছিল? কেন প্রতিবাদ করেননি? আমি যে দুর্নীতিমুক্ত, তা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যই বলেছেন। তাই নির্ভয়ে জবাব দিলাম। একশ্রেণির মানুষ যতই কটু কথা বলুক, যেখানেই থাকব আসানসোলের উন্নয়নের জন্য যতটা করা যেতে পারে, করব। আমার কাছে আসানসোল খুব কাছের ও ভালোবাসার জায়গা।’

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের