ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসার করতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতির। দুই দিনের ব্যবধানে ঝরে গেল দুইটি প্রাণ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গিয়েছে, বহরমপুর থানার(Baharampur P.S.) রাধারঘাট অঞ্চলের রানীনগর(Raninagar) পশ্চিমপাড়ার ১৬ বছরের খুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানক ১৮ বছর বয়সের রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালবেসে বিয়ে হয়। কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা করে এই নাবালক দম্পতি।

গত বুধবার ভোর রাত্রে নিজের বাড়িতে রায়হানের দেহ ঝুলন্ত অবস্থায় পায় তার পরিবারের লোকেরা। এরই মাঝে দুইদিন যেত না যেতেই বৃহস্পতিবার গভীর রাতে রাত্রি একটা নাগাদ খুশি খাতুনের মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ নাবালক দম্পতি(Minor Couple) ভালবেসে বিয়ে করেছিল। কিন্তু পুলিশের চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে।

রায়হানের বাবা জানিয়েছেন, আমার একটি মাত্র সন্তান, সে চলে গেল। আমি বাঁচবো কি করে? এরকম যেন কারো সঙ্গে না হয়।ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন উভয় পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।দুটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। নাবালক দম্পতি বিবাহ করায় তাদের একত্রিত হতে দেওয়া হয়নি। শুধু তাই নয় নাবালক বরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল থানায়। কিন্তু নাবালক ছেলেমেয়ে বিয়ে করলে তাদের এই গোটা বিষয়টি আইনত অপরাধ তাই সেই ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে পুলিশ এমনটাই দাবি জেলার পুলিশ আধিকারিকদের।

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর