এই মুহূর্তে




বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়, দড়ি।আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন এলাকায় পড়েছিল একটি সন্দেহজনক ব্যাগ । জল শুকাতে মঙ্গলবার কৌতুহলবশত এলাকার এক ব্যক্তি ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ। বেরিয়ে এল আস্ত মৃত মানুষের একটি মাথার খুলি(Scale)।এর সাথে বিভিন্ন অঙ্গের হাড়গোড়। এমনই ঘটনায় আতঙ্ক ছড়াল বনগাঁ থানার ঢাকা পাড়া ২১ নম্বর ওয়ার্ড বোন বিবিতলা এলাকায়।

স্থানীয় ব্যক্তি চাষি প্রদ্যুৎ মণ্ডল(Pradut Mandal) এদিন সকালে কৌতুহলবশত মাসখানেক ধরে পড়ে থাকা সন্দেহজনক ওই ব্যাগটি খুলে দেখেন। ব্যাগের চেন খুলতেই বেরিয়ে আসে মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়। হাড়ে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাসকে(Councilor Surajit Das) তিনি বিষয়টি জানান। স্থানীয় কাউন্সিলর টেলিফোনে বিষয়টি বনগাঁ থানাতে(Banga P.S.) জানান। এরপর পুলিশ এসে ওই ব্যাগটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

বেশ কিছুদিন আগে ওই ব্যাগটি কে বা কারা ওই জলের মধ্যে ফেলে রেখে গেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। খুলি ও হাড়গোড়ের ময়না তদন্তের পর সেটি পুরুষ না মহিলার তা জানা যাবে। শুধু তাই নয় মৃত্যুর সময় ঠিক কতদিন আগে তাও বোঝা যাবে। এলাকার মানুষের দাবি বাইরে কোথাও থেকে ওই ব্যাগ নিয়ে এসে জলের মধ্যে ধান জমিতে কেউ ফেলে রেখে দিয়ে চলে গেছিল। মানব দেহ পাচার চক্রের কাজ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাগের মধ্যে থেকে দড়ি উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ