বসিরহাটের আকাশে বাংলাদেশি হেলিকপ্টার, তীব্র চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বসিরহাটের আকাশে আচমকাই চক্কর কাটতে দেখা গিয়েছিল একটি সন্দেহভাজন হেলিকপ্টারকে। কর্তব্য়রত বিএসএফ জওয়ানরা সেটি লক্ষ্য় করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বিএসএফ এবং বসিরহাট পুলিশ বুঝতে পারেন ওই হেলিকপ্টারটি আদৌ ভারতের নয়, সেটি বাংলাদেশের। ঘটনাটি সোমবার বিকেলের, বেশ কিছু সময় ওই সন্দেহভাজন কপ্টারটি বসিরহাটের আকাশে চক্কর কেটে সন্ধ্য়ার মুখে ফিরে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

বাংলাদেশের হেলিকপ্টার কেন ভারতের আকাশ সীমায় ঢুকল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনিতেই পাক সীমান্তে বেআইনি ড্রোন মাঝেমধ্য়েই গুলি করে নামাচ্ছে ভারতীয় সেনা বা বিএসএফ। এরমধ্য়েই বাংলাদেশ সীমান্তে হেলিকপ্টারের চক্কর আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি পুলিশের হাতে ধৃত জঙ্গিরা জেরায় জানিয়েছিল তাঁদের সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিল ১৪-১৫ জন বাংলাভাষী যুবক।

তাঁরা এখন কোথায় আছে সেটা সম্পর্কে কিছু জানাতে পারেনি ধৃত জঙ্গিরা। গোয়েন্দাদের অনুমান, তাঁরা ভারতেই কোথাও লুকিয়ে আছে নাশকতার লক্ষ্য়ে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন হেলিকপ্টারের চক্কর কাটা সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। ওই হেলিকপ্টার চিহ্নিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যোগাযোগ করছে বিএসএফ। যদিও এখনও কোনও তথ্য় জানানো হয়নি এই বিষয়ে।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব