রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

রাতের অন্ধকারে বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু ৪ যুবকের। আহত একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু ৪ যুবকের। আহত একজন। ঘটনাটি ঘটেছে, শনিবার (৫-৬ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুর থানার সলদা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে রাস্তা ফাঁকা থাকায়, বাইকের দল দ্রুত গতিতে সেখান দিয়ে যাচ্ছিল। সম্ভবত কোনও অজ্ঞাতপরিচয়ের গাড়ি দুটি মোটরবাইকে ধাক্কা মারে। একটি বাইকে ছিলেন তিনজন। দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। অপর বাইকে ছিলেন দু’জন। তাঁরাও গুরুতর আহত হন। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ভয়াবহ সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
মৃতদের মধ্যে রয়েছেন পল্লব সাঁতরা (২০) বাড়ি জয়পুরের বৈতল গ্রামে, অনন্ত সাঁতরা (২০), বাড়ি জয়পুরের সুপুর মেটে পাড়ায়, তৃতীয়জন হলেন মৃত উজ্জ্বল বায়েন, (২৪), তাঁরও বাড়ি জয়পুর থানার সুপুর মেটে পাড়ায়, চতুর্থজন হলেন বাপি রুইদাস, বয়স ২৩ বছর, বাড়ি জয়পুর থানার রাউথখণ্ড এলাকার কাঞ্চনারি গ্রামে। তাঁকে আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান। আর একজন সৌরভ রুইদাস, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি জয়পুর থানার গেলিয়া গ্রামে।
দুর্ঘটনার বিষয়ে আহত সৌরভ জানিয়েছেন, তিনি এবং তাঁর বন্ধু মোটর বাইক করে জয়পুরে ঘুরতে এসেছিল। গতকাল বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় তাঁদের পাশাপাশি আরও একটি বাইক সেখান দিয়ে যাচ্ছিল। তাঁরাও বেগতিক বেগে ছিল। এরপর তাঁদের সামনে একটি লরি এসে প্রথমে আগের মোটরবাইককে ধাক্কা মারে। তারপর তাঁদেরকে ধাক্কা মারে। ঘটনায় দুজনেই অচৈতন্য হয়ে পড়েন। আর ঘাতক লরিটি সুযোগ বুঝে সেখান থেকে পালায়। তাঁর খোঁজে এখন তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহত পল্লব, অনন্ত এবং উজ্জ্বলের পরিবার সূত্রে খবর, তাঁরা তিনজনেই জয়পুরে ঘুরতে এসেছিলেন। তাঁরাও গতকাল রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁদের। দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনেরই। রাতের নির্জন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে বুঝতে পারেন, তাঁদের মধ্যে দুজনের নিঃশ্বাস এখনও পড়ছে। সঙ্গে সঙ্গে তারাই জয়পুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর তিনজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় শোকে কাতর নিহতদের পরিবারে। 

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?