ব্রিগেডের জনসভায় গিয়ে শিয়ালদহ থেকে নিখোঁজ বারাসতের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের ডাকা কলকাতার ব্রিগেড ময়দানে রবিবার জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বারাসতের এক যুবক। নিখোঁজ যুবক বারাসাত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লীর বাসিন্দা বিকাশ সরকার(৩৩)। তার বাবা বুদ্ধদেব সরকার পেশায় ভ্যানচালক। রুটি রুজি টিকিয়ে রাখতে স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশে তাকে ও তার ছেলে বিকাশ সরকারকে(Bikas Sarkar) যেতে হয়েছিল কলকাতার ব্রিগেডের সভায়।

রবিবার সকাল আটটা নাগাদ বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু কলকাতা পুলিশ শিয়ালদাতেই তাদের বাস আটকে দেয়। সেখান থেকে বাসে থাকা কিছু তৃণমূল কর্মী সমর্থক বাস থেকে নেমে পায়ে হেঁটে বিগ্রেডের দিকে রওনা দেন। কিন্তু বিকাশ ওই কর্মীদের সাথে না গিয়ে বাসেই বসে থাকেন। এরপর মিটিং শেষে কর্মীরা বাসে ফিরে এলে বিকাশকে আর দেখতে পায় না।

অনেক খোঁজাখুঁজি ও ঘোষণাতেও বিকাশ বাসে ফিরে না এলে শিয়ালদাতেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার। ছেলেকে ফিরে পেতে সোমবার ফের বিকাশ সরকারের বাবা বুদ্ধদেব সরকার বারাসাত থানায়(Barasat P.S.) হাজির হন। তার ছেলেকে ফিরিয়ে দেবার জন্য পুলিশ প্রশাসনের কাছে কাকুতি মিনতি করেন বাবা বুদ্ধদেব সরকার(Budhadeb Sarkar)। পুলিশ সর্বত্র এই নিখোঁজ যুবকের ছবি পাঠিয়ে দিয়েছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন