নিউটাউনে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকা যৌন নিগ্রহ ও গণধর্ষণের ঘটনায় দোষীদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বারাসত জেলা পক্স আদালতের(Barasat Districr Posco Court) বিচারক।১৮/০৭/২০২২ সালে, নিউটাউন ইকো পার্ক এলাকায় ওই নাবালিকা এবং তার নাবালক বন্ধু সাইকেল করে ঘুরতে যায়।সেই সময় তিন যুবক তাদের পুলিশ পরিচয় দিয়ে পাশে একটি নির্মীয়মান বিল্ডিং- এ নিয়ে গিয়ে নাবালকে মারধর এবং নাবালিকাকে একে একে যৌন হেনস্থা করে।এর পরে সুযোগ বুঝে ঐ নাবালক এবং নাবালিকা ঘটনাস্থল থেকে পালিয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির কাছে থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানায়।

ইকো পার্ক থানায়(Eco Park P.S.) পরিবারের লোক, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে ইকো পার্ক থানা সংলগ্ন এলাকা থেকে ওই দিন মধ্যরাতে গ্রেফতার করা হয় বুদো ওরফে শাহাজাহান আলী, সুরাজ ওরফে রকিবউদ্দিন মণ্ডল এবং বাবু ওরফে জামিরুল মণ্ডলকে।গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক।সোমবার দোষীদের আদালতে তোলার সময় পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে বিক্ষোভ দেখাতে থাকে এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তিন জন দোষীকে সোমবার সশ্রম যাবজ্জীবন কারাদন্ড সাজা এবং প্রত্যেকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত জেলা পক্স আদালতের বিচারক।

এদিকে,বেকসুর খালাস ফালাকাটার বিধায়ক।শ্লীলতাহানি,অস্ত্র হাতে হামলা, টাকা লুঠের অভিযোগে আলিপুরদুয়ার আদালতে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে বেকসুর খালাস । সোমবার আদালতে চূড়ান্ত শুনানিতে বেকসুর খালাস ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন ।বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন,২০১৮ সালের কেস। ৭/৮ বছর হয়ে গেছে।সমস্ত মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।বিচারপতি আজ জানালেন এই কেস থেকে আপনারা মুক্ত।তিনি বলেন,আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা লুঠ,শ্লীলতাহানি ও অস্ত্র হাতে হামলার অভিযোগ।তার সাফ কথা ধর্মের কল বাতাসে নড়ে।নিশ্চয় মুক্ত হলাম।ভালো লাগছে।

এ ব্যাপারে তৃনমূল নেতা মৃদুল গোস্বামী বলেন,তৃনমূল কে কেন জড়ানো হল বুঝলাম না।ব্লক সভাপতি, পঞ্চায়েত, দলের কোন নেতৃত্ব অভিযোগ করেছিল? প্রশ্ন তোলেন তৃনমূল নেতা মৃদুল গোস্বামী।তিনি আর ও বলেন,এটা সাধারন মানুষ অভিযোগ করেছিলেন।দলের কোন নেতা অভিযোগ করেন নি।এটা পলিটিক্যাল ব্যাপার নয়।অনেক কেস আদালতে বেকসুর খালাস হয়।তিনি প্রশ্ন তোলেন অভিযোগ কারী কে?তখন তো আমি তৃনমূলের সভাপতি ছিলাম।আমাদের দলের কেউ জড়িত নয়।এদিকে এটি হাস্যস্পদ কেস বলে আখ্যা দেন দীপক বাবুর আইনজীবী ভাস্কর দে

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের