বারাসতে ২২ কিলোমিটার এলাকায় পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবার কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পৌরসভা এলাকার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকায় পাইপ লাইনে রান্নার গ্যাস পরিষেবার কাজ শুরু হল শুক্রবার থেকে। আপাতত পৌরসভার শহর এলাকায় এই পরিষেবা চালু করতে তৎপর বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড(Bengal Gas Company Limited) । সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই বারাসত পৌরসভা(Barasat Municipality) এলাকায় ২২ কিলোমিটার এই পাইপ লাইনের কাজ এক মাসের মধ্যে তারা সম্পন্ন করবেন এবং সে ক্ষেত্রে দাঁড়িয়ে রান্নার জন্য যে ১৪ কেজি গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষকে প্রায় ৮২৯ টাকা বেশি দিয়ে কিনতে হয়, তাতে অনেকটা লাঘব ঘটবে । পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হলে তা ৫০০ টাকার কাছাকাছি চলে আসবে।

উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, শুক্রবার থেকে এই কাজ শুরু হল । শহর অঞ্চলের মানুষ আপাতত এই পরিষেবা পাবে। আগামীতে গ্রামাঞ্চলের মানুষও যাতে এই পরিষেবা পায় সেদিকেই তাদের লক্ষ্য থাকবে। তবে যদিও বামেদের দাবি সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হলে সময়ই বলবে । ফল না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে পাইপ লাইনে গ্যাস পরিষেবার উদ্যোগে খুশি সাধারণ মানুষ । তবে দাম কমবে তাতেই আশাবাদী রয়েছে সাধারণ মানুষজন। পাশাপাশি তারা এটাও মনে করছে দুর্ঘটনার আশঙ্কাও কমবে অনেকটাই। তবে পাইপ লাইনে গ্যাস পরিষেবা কতদিনে সম্পন্ন হয় সাধারণ মানুষে পরিষেবা কবে পায় সেদিকেই তাকিয়ে সমস্ত মহল।

অন্যদিকে,বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশের উদ্যোগে ৫০ টি মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়া হল মোবাইল মালিকদের হাতে ৷বসিরহাট থানার পুলিশের সহযোগিতায় এক মাসের মধ্যেই ৫০ টি চুরি যাওয়া ও হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ৫০টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল মোবাইলের মালিকের হাতে ৷ ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চ্যাটার্জি ও বসিরহাট থানার আইসি রক্তিম চ্যাটার্জী মোবাইল মালিকদের হাতে মোবাইল তুলে দিলেন ৷ হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইল মালিকরা ৷

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী