এই মুহূর্তে

বেসরকারি নার্সিং কলেজে ছাত্রীদের সঙ্গে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,নীলগঞ্জ: বারাসতে একটি বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীদের শ্লীলতাহানির করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার তুমুল বিক্ষোভ দেখান ছাত্রীরা। এর পাশাপাশি অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আনেন ওই কলেজের পড়ুয়ারা। এরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। শনিবার সকাল থেকে এই দৃশ্যই ধরা পড়ল বারাসতের নীলগঞ্জে একটি বেসরকারি নার্সিং কলেজে । কলেজটি নার্সিং ও পলিটেকটিক শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের অভিযোগের ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই কলেজের পড়ুয়ারা অভিযোগ করেনওই কলেজের পড়ুয়ারা অভিযোগ করেন তাদের বাথরুমের কাছে সিসিটিভি(CCTV) ক্যামেরা বসানো হয়েছে।

ওই ক্যামেরা জুম করে তাদের বাথরুমের গতিবিধি লক্ষ্য করেন কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয় ওই কলেজের অন্যতম ডিরেক্টরের সিদ্ধার্থ ঘোষ(Sidhartha Ghosh) নাকি পড়ুয়াদের সঙ্গে অশোভন আচরণ করেন। ওই কলেজের পড়ুয়ারা এর প্রতিবাদ করলে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পড়ুয়াদের আর অভিযোগ ওই কলেজের অন্যতম ডিরেক্টর অর্থাৎ অর্পিতা মিত্র(Arpita Mitra) যিনি সিদ্ধার্থ ঘোষ এর দিদি তাকে সমস্ত বিষয়ে অভিযোগ করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। পড়ুয়ারা অভিযোগ করেন কলেজে গেট টুগেদারের নামে ছাত্রীদের সেখানে গানের সঙ্গে নাচতে বলা হয়। এই সব ধরনের ঘটনা প্রতিবাদ করলে পড়ুয়াদের খুন করা হবে অথবা ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়। আর জি কর কলেজ হাসপাতালে পড়ওয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য ঠিক সেই সময় বারাসতের নীলগঞ্জের(Nilganj) এই নার্স ট্রেনিং কলেজে পড়ুয়াদের সঙ্গে অশোভন আচরণের ঘটনা প্রকাশ্যে এলো।

পড়ুয়ারা স্পষ্ট জানিয়েছেন, তাদেরকে যে যে বিষয়ে শিক্ষা দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে ভর্তি করা হয়েছে, সেই সব বিষয়ে শেখানোর কোন প্রচেষ্টা কলেজ কর্তৃপক্ষের নেই। শুধুমাত্র ছাত্রীদের ভর্তি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করাই লক্ষ্য ওই কলেজ কর্তৃপক্ষের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলগঞ্জের ওই কলেজের অন্যতম ডিটেক্টর অর্পিতা মিত্র দাবি করেছেন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। দীর্ঘদিনের এই কলেজকে বদনাম করতে চাইছেন কিছু পড়ুয়া। তবে পড়ুয়ারা স্পষ্ট জানিয়েছেন, তারা তাদের নিরাপত্তার জন্য এবার প্রশাসনের দ্বারস্থ হবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ