বারাসতের সাংসদের আপ্ত সহায়কের ভুয়ো পরিচয়ের দায়ে পাকড়াও যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাম পরিচয় বদলে কখনো পুলিশ পরিচয় দিয়ে আবার বারাসতের সাংসদের আপ্তসহায়ক এর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক প্রতারক । পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলি(Sk.Mamtaz Ali)।পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলির খপ্পরে পড়েন। মমতাজ নিজের নাম বলেন, অনুপম চক্রবর্তী। তিনি বলেন , তাঁর স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের(MP Kakali Ghosh Dostidar) নিরপত্তার দ্বায়িত্বে আছেন। আপ্ত সহায়কের(PA) পরিচয়ও দেন।পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সখ্যতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই।

মমতাজ তাদের বলেন, পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন। এর জন্য টাকা দিতে হবে। তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানা ভাবে কয়েক দফায় একাধিক কিস্তিতে ৭৯ হাজার টাকা নেয়। প্রতারণার শিকার হয়েছে বুঝে তারা বারাসত থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ধৃত যুবক মধ্যমগ্রামের(Madhyamgram) বাসিন্দা এবং তিনি যে নাম ব্যবহার করেছেন তা সঠিক নয় এবং তার পরিচয় এবং তার যে স্ত্রীর পরিচয় তাও পুরোপুরি ভুয়ো। পুলিশ সূত্রে জানা যায়, মধ্যমগ্রামের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তল্লাশির পর তার থেকে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন বারাসত থানার(Barasat P.S.) পুলিশ।

পুলিশি তদন্তে আরও জানা যায় তার স্ত্রী বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসাদের আত্ম সহায়ক নয়, বরং তিনি একজন পুলিশ কর্মী। স্ত্রীর সাথে সম্পর্ক তেমন ভালো নেই। বুধবার কোর্টের অর্ডার নিয়ে ৫০০০০ টাকা বারাসত থানার পুলিশ আধিকারিক অভিযোগকারীদের হাতে তুলে দেন। তাদের আশ্বস্ত করেন বাকি টাকাও উদ্ধার করা হলে পুনরায় তাদের হাতে তুলে দেবেন। ধৃত প্রতারককে আদালতে পেশ করেছে পুলিশ। তার সাথে আর কেউ এই প্রতারণার চক্রে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী