এই মুহূর্তে

বারাসতে প্রাক্তন পুর প্রধানের বাড়ি সামনে সশস্ত্র সুপারি কিলার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পুরসভার প্রাক্তন পুর প্রধান অশনি মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয় অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আততায়ীর টার্গেট সম্ভবত ছিলেন প্রাক্তন পুরপ্রধান। অস্ত্রধারী যুবক সুপারি কিলার কিনা তা পুলিশ খতিয়ে দেখছে ।ধৃত ব্যক্তির কাছ থেকে অস্ত্রসহ এক রাউন্ড গুলি পাওয়া গেছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রে মারফত জানা যায় এই ব্যক্তির নাম ফারুক(Faruk), এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে বারাসত থানার পুলিশ।

কি কারনে এই ব্যক্তি রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল । তা নিয়ে উঠছে প্রশ্ন।পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ। এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন পুর প্রধান অশনী মুখার্জি দাবি করেন এর আগেও তার বাড়িতে ২০১৪ সালে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করেছিল। তিনি বারাসত এলাকায় মাদক বিরোধী মুভমেন্ট করেছিলেন। মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশকে সাহায্য করেছিলেন। তারপর থেকেই তিনি দুষ্কৃতীদের টার্গেট। তাঁর বাড়ির সামনে থেকে পুলিশ যে দুষ্কৃতীকে ধরেছে তার উদ্দেশ্য কি ছিল তা পুলিশ তদন্ত করে দেখুক। যদি সে ধরা না পড়তো তাহলে কোন অঘটন ঘটে যেতে পারতো। তিনি বা সাধারণ মানুষ যদি কোন কারনে টার্গেট হতেন তার দায় কে নিতেন?

প্রাক্তন পুর প্রধানের দাবি, তিনি এই ঘটনায় ভয় পাননি তবে সতর্ক থাকার প্রয়োজন সকলের। তার বাড়ি যেখানে সেই এলাকা খুব নিঝঞ্ঝাট পূর্ণ জায়গা। সেখানে অস্ত্র সহ যেভাবে একজন যুবক ধরা পড়েছে সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ধৃত ফারুককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে জানায় ঘুরতে ঘুরতে এসে বারাসতের ওই এলাকায় চলে গিয়েছিলেন। অস্ত্র সে কোথা থেকে পেল সে ব্যাপারে অবশ্য কোন মন্তব্য করেননি ধৃত ফারুক। ধৃতকে মঙ্গলবার দুপুরে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ