এই মুহূর্তে

‘প্রেস স্টিকার’ লাগানো গাড়িতে ডাকাত দলকে ধরে ফেলল বারুইপুর থানা

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: প্রেস স্টিকার লাগানো গাড়িতে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত দলকে ধরে ফেলল বারুইপুর থানার পুলিশ। ফের নাকা চেকিং এ বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। রবিবার রাতে ফুলতলা রোডে নাকা চেকিংয়ে ধরা পরল সশস্ত্র দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা ফুলতলা এলাকা থেকে রবিবার গভীর রাতে চার চাকার গাড়িতে প্রেস স্টিকার(PRESS Sticker) লাগানো একটি গাড়ি আটক করে । সেই গাড়ি করে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত দলকে ধরে ফেলল বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র সহ ডাকাতির জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।

গ্রেফতার হয় তিন ডাকাত আসিফ লস্কর, মোহাম্মদ আইদুল ওরফে ইসলাম গাজী এবং প্রবীর মন্ডল । তাদের সকলের বাড়ি মগরাহাটে(Magrahat)। তাদের বিরুদ্ধে মগরাহাট থানায় আগে অভিযোগ ছিল। তিন ডাকাত কে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার(Baruipur P.S.) পুলিশ আধিকারিকরা । ডাকাতি দলের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । আর কোন কোন জায়গায় আগে ডাকাতি করেছে কিনা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করবে। আজ তিনজন ডাকাতকে বারুইপুর আদালতে পেশ করা হয়।

বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান এই ডাকাত দল ধরা পড়ার পর ওই অঞ্চলে প্রেস স্টিকার লাগানো যেসব গাড়ি ও মোটরসাইকেল রয়েছে সেগুলির বৈধতা এবং সত্যতা যাচাই করতে প্রতিদিন নাকা চেকিং আরো জোরদার করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্রতি উত্তরবঙ্গ ও জেলা সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) প্রশাসনকে প্রেস ও পুলিশ স্টিকার লাগানো গাড়ি এবং সবজি বোঝাই গাড়ি নাকা চেকিংয়ে তল্লাশি করার নির্দেশ দেন। তার পুলিশের প্রতি পরামর্শ ছিল এইসব গাড়িতে দুষ্কৃতীরা স্টিকার লাগিয়ে অথবা সুযোগ নিয়ে অপরাধ সংগঠিত করতে পারে। তাই জোরদার করতে হবে নজরদারি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte